Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফার্নেস অয়েলের দাম লিটারে ২৫ টাকা বাড়ল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৮: ১৮
ফার্নেস অয়েলের দাম লিটারে ২৫ টাকা বাড়ল

দেশে ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রোববার বিইআরসি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Advertisement

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েল এখন ৯৪ টাকা ৬৯ পয়সায় বিক্রি হবে, যা আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

গত ফেব্রুয়ারি মাস দাম ৮৬ টাকা থেকে কমিয়ে ৭০ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার পরিবর্তনের কারণে এই দাম সমন্বয় করা হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ফার্নেস তেলের প্লাটস রেট এবং ফেব্রুয়ারি মাসে আমদানিকৃত ক্রুড অয়েলের গড় মূল্যের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

মূল্যবৃদ্ধির ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে সরাসরি প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্র এবং শিল্পকারখানাগুলোকে এখন থেকে এই বর্ধিত দামে তেল কিনতে হবে।

ফলে ফার্নেস তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন খরচ বেড়ে যাবে, যা বিদ্যুৎ খাতে আর্থিক চাপ তৈরি করবে। একই সঙ্গে যেসব শিল্পপ্রতিষ্ঠানে বয়লার বা নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে এই তেল ব্যবহার হয়, সেখানেও উৎপাদন ব্যয় বাড়বে।

এর প্রভাব তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পপণ্যের বাজার প্রতিযোগিতায় পড়তে পারে এবং শেষ পর্যন্ত মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের ওপরও এসে পড়তে পারে।

বিষয়: জ্বালানিজ্বালানি তেলমধ্যপ্রাচ্যবিজ্ঞপ্তিদামবিইআরসিযুদ্ধ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।