
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

চীন সফর নিয়ে জল্পনার মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে চীন সীমান্তের কাছে একটি পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যের পর তার চীন সফর নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কেসিএনএ জানায়, রোববার ও সোমবার কিম সামজিয়ন বিমানবন্দরের পুনর্নির্মাণ কাজ, একটি পর্যটন রেলপথ এবং একটি স্কি রিসোর্ট পরিদর্শন করেন। এ সময় রিসোর্টের হোটেল, লজ ও আবাসন ব্যবস্থার প্রশংসা করে তিনি এগুলোকে নিখুঁত এবং সর্বোচ্চ নম্বর পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেছেন, চলতি সপ্তাহে চীনে তিনি কিমের সঙ্গে বৈঠক করতে পারেন। এর পরিপ্রেক্ষিতে গোপনীয়তা বজায় রেখে চলা উত্তর কোরীয় নেতার বিদেশ সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এদিকে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে জানিয়েছে, চলতি সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে কিম যোগ দিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হতে পারে।
কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, মেয়ে জু আয়ে-কে সঙ্গে নিয়ে কিম বিভিন্ন হোটেল ঘুরে দেখছেন এবং তুষারঢাকা পাহাড়ের ঢালে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করছেন।
সাদা পোশাক পরা জু আয়ে-কে একটি ঢাল বেয়ে স্কি করে নামতেও দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ধারণা, কিমের উত্তরসূরি হিসেবে তাকে প্রস্তুত করা হচ্ছে।
কেসিএনএ জানায়, বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড অনুযায়ী সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন কিম।
এ ছাড়া, পেকতু পর্বতে উঠে পুনর্নির্মিত একটি ক্যাবল কার স্টেশন এবং স্বর্গীয় হ্রদ নামে পরিচিত চেওন হ্রদের আশপাশের উন্নয়নকাজ পরিদর্শন করেন তিনি। সেখানকার প্রতিটি স্থাপনার সর্বোচ্চ মান নিশ্চিত করার নির্দেশ দেন কিম।
অন্যদিকে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সচিব এবং পলিটব্যুরোর প্রেসিডিয়ামের সদস্য জো ইয়ং ওন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ও তাস।
সোমবার মস্কোর একটি ফোরামে দেওয়া বক্তব্যে জো বলেন, পিয়ংইয়ংয়ের প্রতি ওয়াশিংটনের ‘দীর্ঘদিনের বৈরী নীতি’র কারণে উত্তর কোরিয়ার আশপাশের নিরাপত্তা পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে। কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার একীকরণবিষয়ক মন্ত্রণালয় সোমবার জানায়, ১৪ নভেম্বর থেকে রাশিয়ায় অবস্থান করা উত্তর কোরীয় প্রতিনিধিদলটি চলতি সপ্তাহে চীনে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া শীর্ষ সম্মেলনের ঠিক আগে সেখানে সফর করেছে। পরিস্থিতির ওপর নজর রাখা হবে বলেও জানায় মন্ত্রণালয়।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।