Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৫০
বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ভ্রমণ থেকে ইরানি এয়ারলাইনসগুলো বুধবার থেকে বাদ পড়তে পারে। ছবি: রয়টার্স

চলমান উত্তেজনার মধ্যে এবার বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য ইরানি এয়ারলাইনগুলোকে সহায়তা করা বিদেশি কোম্পানিগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার হুমকি দিয়েছে ওয়াশিংটন। এতে ইরানি এয়ারলাইনগুলো আগামীকাল বুধবার থেকে আন্তর্জাতিক রুটে নিজেদের ফ্লাইট পরিচালনা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

Advertisement
Advertisement
Advertisement

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন স্কট বেসেন্ট। তিনি জানান, যেসব বিমানবন্দর ও প্রতিষ্ঠান ইরানি বিমান সংস্থাগুলোকে সেবা দেবে, তারা মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে।

স্কট বেসেন্ট বলেন, “২৩ সেপ্টেম্বর সব ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে।”

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এ সতর্কবার্তা শুধু ইরানের এয়ারলাইনগুলোর জন্য নয়, বিদেশে কার্যক্রম চালাতে এসব এয়ারলাইন যেসব বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী, টিকিট বিক্রি প্রতিষ্ঠান ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নির্ভর করে, তাদের লক্ষ্য করেও দেওয়া হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ভ্রমণ থেকে ইরানি এয়ারলাইনসগুলো বুধবার থেকে বাদ পড়তে পারে। কারণ, ওয়াশিংটন বিদেশি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা ইরানের বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া অব্যাহত রাখলে, তাদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ৩ মার্কিন সংবাদমাধ্যমের মামলাtrump_new

বেসেন্ট বলেন, “ইরানি এয়ারলাইনসের ফ্লাইট যদি অবতরণ করে, তবে আপনি তাদের জ্বালানি দিতে পারবেন না। ল্যান্ডিং বা অবতরণ সেবা দিতে পারবেন না, তাদের কাছে টিকিট বিক্রি করতে পারবেন না। তেমনটা করলে আপনাকে মার্কিন ডলার ব্যবস্থা থেকে বের করে দেওয়া হবে।”

এই ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া অর্থনৈতিক বিধিনিষেধের সর্বশেষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই হুমকি ইরানবিরোধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তীব্রতর হতে থাকা অর্থনৈতিক বিধিনিষেধের সর্বশেষ পদক্ষেপ।

চলতি মাসের শুরুর দিকে মার্কিন অর্থ বিভাগ ইরানের অবশিষ্ট যেসব এয়ারলাইনস আগে থেকে নিষেধাজ্ঞার আওতায় ছিল না, সেগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি দেশের বাইরে থাকা যেসব প্রতিষ্ঠান ইরানের বিমান খাতকে সহায়তা করে, তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে।

আল জাজিরা বলছে, এই পদক্ষেপগুলো মূলত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে ইরানকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে চাপানো অনেক বড় ধরনের একটি নিষেধাজ্ঞা কাঠামোরই অংশ।

বিষয়: যুক্তরাষ্ট্রমধ্যপ্রাচ্যএয়ারলাইনসফ্লাইটহুমকিইরান
সর্বশেষ
  • ১

    দূরপাল্লার বাসে ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

  • ২

    ‘জামায়াতে ইসলামীর একটা বহুরূপী চরিত্র আছে’

  • ৩

    বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

  • ৪

    সৌদির হাতে এত অস্ত্র, কিন্তু কৌশলে ব্যর্থ

  • ৫

    খুলনায় শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার

সম্পর্কিত
  • দূরপাল্লার বাসে ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

    দূরপাল্লার বাসে ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

    জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসের বাসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে সংগঠনটি।

  • খুলনায় শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার

    খুলনায় শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার

    খুলনা নর্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হাসনাত হাবিব রিফাতকে (৩০) গেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

  • উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে বিক্ষোভ, চলছে ‘শাটডাউন’

    উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে বিক্ষোভ, চলছে ‘শাটডাউন’

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ‘শাটডাউন‘ কর্মসূচি পালন করছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ক্লাস বর্জন করে তারা এই কর্মসূচি শুরু করেন।

  • বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

    বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

    টানা পাঁচ দফা লেনদেনে দাম কমার পর মঙ্গলবার প্রথমবারের মতো তেলের দাম বেড়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা নিয়ে বিনিয়োগকারীরা অপেক্ষায় আছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।