
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চরচা ডেস্ক

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকার প্রীতি গ্রুপের একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ড ঘটে। বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি কাভার্ড ভ্যান থেকে গ্যাসের সিলিন্ডার নামানোর সময় সেটি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এরপর চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
হাফিজুর রহমান জানান, তীব্র যানজট ও রাস্তার খারাপ অবস্থার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের কারখানায় পৌঁছাতে বেশ সমস্যায় পড়তে হয়েছে। ওই এলাকায় আশুলিয়া উড়ালসড়কের নির্মাণকাজ চলছে।
এদিকে ঘটনাস্থলে নিহত পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
অন্য দুই নিহতের মধ্যে সালমা আক্তার (৩০) ও বুলবুল ইসলাম (৪৫) ঘটনাস্থল থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আরও চারজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় নারী ও শিশু হাসপাতালের সিনিয়র ম্যানেজার (অপারেশন) হারুন অর রশীদ ইউএনবিকে জানান, এখন পর্যন্ত ১০ জন দগ্ধ রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মমিনুল ইসলাম ভূইয়া বলেন, কারখানায় সহজে আগুন ধরে যায় এমন কাপড় ও বিভিন্ন রাসায়নিক পদার্থ রাখা ছিল। এ কারণে আগুন দ্রুত কারখানার বড় অংশে ছড়িয়ে পড়ে।
প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার অ্যাডমিন ম্যানেজার হেমায়েত উদ্দিন জানান, কারখানার সীমানা ঘেরা প্রাচীরের কোণায় আগুন লাগার ঘটনা ঘটে। ভেতরে কোনো শ্রমিক আটকে নেই।

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলামের কক্ষে তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ আজ সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।