দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া
আইন পেশায় যুক্ত থাকার দাবি নিয়ে প্রশ্ন ও সংবাদ সম্মেলনে পারফরম্যান্সের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি
চরচা ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক ডিজিটাল সংবাদমাধ্যম মিডলইস্ট আই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, শনিবার সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় এক তরুণ ফিলিস্তিনি নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।
চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, শরণার্থীশিবিরের পশ্চিমে আল-ফালুজা কবরস্থানের কাছে একদল ফিলিস্তিনির ওপর ড্রোনটি আঘাত হানে।
গাজার চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, শনিবার ভোর থেকে ভূখণ্ডজুড়ে ইসরায়েলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।
দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৬ ফিলিস্তিনি নিহত
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু
শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট
বিএনপির সামনে অনেক ‘পরীক্ষা’, রেজাল্ট ভালো করায় চ্যালেঞ্জ কতটা?

দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া
আইন পেশায় যুক্ত থাকার দাবি নিয়ে প্রশ্ন ও সংবাদ সম্মেলনে পারফরম্যান্সের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু
ঘটনার পর চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির পূজামণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে যেসব মণ্ডপে প্রচুর মানুষের সমাগম হচ্ছিল, সেগুলোর কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট
শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র জানিয়েছেন, সৌদি আরবের সর্বোচ্চ আদালত ওই মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে হেমচন্দ্র এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুদণ্ড কমিয়ে দেওয়ার বিষয়ে সম্মত হওয়ায় তিনি সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানান।

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
গত মাসে প্যারিসের দরিদ্র উত্তরাঞ্চলীয় উপশহরগুলোর কয়েকটি উচ্চবিদ্যালয়ে এ বিক্ষোভ শুরু হয়। শিক্ষকের স্বল্পতা ও জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ক্ষোভ থেকে শুরু হওয়া আন্দোলন পরে বৈষম্য, সরকারি ব্যয় এবং জীবনযাত্রার মান নিয়ে বৃহত্তর প্রতিবাদে রূপ নেয়।