Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৩: ১৬
দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া। এ সময় প্রশ্ন করার জন্য হাত তুলেছেন সাংবাদিকেরা। ১৩ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বা মুখপাত্র কেটি জাকারিয়াকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের শুরুতেই নানা বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।

Advertisement

হোয়াইট হাউসের দুই কর্মকর্তা পৃথকভাবে জানিয়েছেন, জাকারিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তিনি প্রেস সেক্রেটারির পদ ছেড়ে যাচ্ছেন। আইন পেশায় তার যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে কয়েক দিন ধরে প্রশ্ন উঠছিল। পাশাপাশি সংবাদ সম্মেলন ও বিভিন্ন সাক্ষাৎকারে তার পারফরম্যান্সের সমালোচনাও হয়।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাকারিয়ার বিদায়ের ফলে গুরুত্বপূর্ণ এক সময়ে ট্রাম্প একজন প্রধান মুখপাত্রকে হারালেন। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহের কিছু বেশি সময় বাকি। এ নির্বাচনে কংগ্রেসে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানদের সহায়তা করার পাশাপাশি তার প্রশাসনের সাফল্য তুলে ধরতে চাইছেন ট্রাম্প।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছিলেন, দায়িত্ব পালনের প্রথম কয়েক দিনে সংবাদমাধ্যমের কঠোর সমালোচনার মুখে পড়ার পর তিনি জাকারিয়াকে পদে থাকা নিয়ে নতুন করে ভাবতে বলেছিলেন।

হোয়াইট হাউস থেকে সাপ্তাহিক ছুটিতে যাওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি তাকে বলেছি, আমার মনে হয়, সুখী থাকাই তোমার জন্য ভালো। আর এই কাজে তুমি কখনো সুখী হতে পারবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই। এই কাজের কোনো কিছুই সহজ নয়।”

তিনি আরও বলেন, “আমি তাকে সৎভাবেই বলেছি, আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে বিষয়টি আবার ভেবে দেখতাম। এ নিয়ে চিন্তা করো। তবে আমি হলে পুনর্বিবেচনা করতাম।” ট্রাম্প জানান, পরে জাকারিয়ার সঙ্গে এ বিষয়ে আবার কথা বলার ইচ্ছা রয়েছে তার।

গত সোমবার দায়িত্ব গ্রহণ করেন জাকারিয়া। মঙ্গলবার হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলন করেন তিনি। জাকারিয়া জানিয়েছিলেন, ৭ অক্টোবর তাকে প্রেস সেক্রেটারির পদে দায়িত্ব দেওয়ার বিষয়ে ফোন করা হয়েছিল। এর এক সপ্তাহ আগে সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হওয়ার প্রস্তাব পান তিনি।

পদত্যাগের ঘোষণা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটেরKaroline-Leavitt

দায়িত্ব নেওয়ার পরপরই তার পেশাগত অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন ওঠে। ট্রাম্পও তাকে একজন আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

বুধবার ই-মেইলে দেওয়া এক বিবৃতিতে জাকারিয়া বলেন, “আমি আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনসংক্রান্ত আইন নিয়ে কাজ করেছি এবং এ জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা আমার রয়েছে।”

তবে পেপারডাইন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এই স্নাতক যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য কিংবা ওয়াশিংটন ডিসিতে আইনজীবী হিসেবে নিবন্ধিত ছিলেন বা সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন—এমন কোনো নথি রয়টার্স খুঁজে পায়নি।

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারিয়া বলেন, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। যুক্তরাষ্ট্রে আইন অনুষদের স্নাতকেরা কোনো অঙ্গরাজ্যের বার অ্যাসোসিয়েশনে সদস্যপদ পাওয়ার আগে আইন পেশায় বৈধভাবে কাজ করতে পারেন না।

জাকারিয়ার বরখাস্তের বিষয়ে মন্তব্য জানতে ইমেইল পাঠানো হলেও তিনি ও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের জাকারিয়া বলেছিলেন, সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন।

ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তার প্রশাসনের সাফল্য আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন—এমন একজন নতুন মুখপাত্রের প্রয়োজন বোধ করেই তিনি জাকারিয়াকে নিয়োগ দিয়েছিলেন বলে আলোচনার বিষয়ে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন।

শুক্রবার ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নতুন প্রেস সেক্রেটারি নিয়োগের বিষয়ে তিনি তাড়াহুড়া করছেন না।

জাকারিয়ার দ্রুত বিদায়ে প্রেস সেক্রেটারি পদে তার মেয়াদ ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের প্রথম প্রশাসনে মাত্র ১০ দিন যোগাযোগবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অ্যান্থনি স্কারামুচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, “রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। তবে অন্যের কষ্টে আমি আনন্দ পাই না।”

বিষয়: যুক্তরাষ্ট্রহোয়াইট হাউসপ্রেস সচিবমুখপাত্রডোনাল্ড ট্রাম্পনির্বাচনআইনজীবী
Advertisement
সর্বশেষ
  • ১

    দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া

  • ২

    গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৬ ফিলিস্তিনি নিহত

  • ৩

    কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু

  • ৪

    শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট

  • ৫

    বিএনপির সামনে অনেক ‘পরীক্ষা’, রেজাল্ট ভালো করায় চ্যালেঞ্জ কতটা?

সম্পর্কিত
  • গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৬ ফিলিস্তিনি নিহত

    গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৬ ফিলিস্তিনি নিহত

    চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, শরণার্থীশিবিরের পশ্চিমে আল-ফালুজা কবরস্থানের কাছে একদল ফিলিস্তিনির ওপর ড্রোনটি আঘাত হানে।

  • কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু

    কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু

    ঘটনার পর চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির পূজামণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে যেসব মণ্ডপে প্রচুর মানুষের সমাগম হচ্ছিল, সেগুলোর কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

  • শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট

    শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট

    শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র জানিয়েছেন, সৌদি আরবের সর্বোচ্চ আদালত ওই মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে হেমচন্দ্র এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুদণ্ড কমিয়ে দেওয়ার বিষয়ে সম্মত হওয়ায় তিনি সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    গত মাসে প্যারিসের দরিদ্র উত্তরাঞ্চলীয় উপশহরগুলোর কয়েকটি উচ্চবিদ্যালয়ে এ বিক্ষোভ শুরু হয়। শিক্ষকের স্বল্পতা ও জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ক্ষোভ থেকে শুরু হওয়া আন্দোলন পরে বৈষম্য, সরকারি ব্যয় এবং জীবনযাত্রার মান নিয়ে বৃহত্তর প্রতিবাদে রূপ নেয়।