Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০২: ৩২
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু
ছবি: এনডিটিভি অনলাইনের সৌজন্যে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় একটি দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। শনিবার (১৭ অক্টোবর) রাতে উত্তর কলকাতার মানিকতলা এলাকার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পূজার আয়োজকদের আটক করা হয়েছে।

Advertisement

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পূজামণ্ডপে বিভ্রান্তিকর একটি ঘোষণা দেওয়ার পর পদদলনের ঘটনা ঘটে।

ভারতের ইংরেজি সংবাদপত্র দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আহত ব্যক্তিদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখার্জি আহতদের দেখতে হাসপাতালে যান। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালও আহতদের খোঁজখবর নেন।

Advertisement
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি দুই লাখ রুপি এবং আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তরের ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে এ অর্থ দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্থানীয় প্রশাসন সব ধরনের সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষও শোক জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় বলেন, চোরবাগানের পূজামণ্ডপে পদদলনের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। পাশাপাশি এই কঠিন সময়ে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের শক্তি ও সাহস জোগাতে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন।

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যুindia accident photo

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নিহত ব্যক্তিদের কয়েকজনের স্বজন হাসপাতালে পৌঁছেছেন। অন্যদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃষ্টির কারণে ভিড় বাড়ে

প্রত্যক্ষদর্শী দীপালি দাস সংবাদমাধ্যমকে জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এর আগেই পূজামণ্ডপে মানুষের ভিড় বাড়ছিল। বৃষ্টি শুরু হলে আরও অনেকে বৃষ্টি থেকে বাঁচতে মণ্ডপের ভেতরে প্রবেশ করে। এতে পদদলনের ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন আহত হয়।

প্রতিবেদন অনুযায়ী, বৃষ্টির পর বিপুলসংখ্যক মানুষ মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথের কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এ সময় হুড়োহুড়ি শুরু হয়। নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পর দমকল বাহিনী উদ্ধারকাজে অংশ নেয়। ঘটনাস্থলে পৌঁছান জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) কুণাল আগরওয়ালও ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার পর চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির পূজামণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে যেসব মণ্ডপে প্রচুর মানুষের সমাগম হচ্ছিল, সেগুলোর কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বিষয়: মৃত্যুভারতদুর্গাপূজাপূজামণ্ডপআহতকলকাতাপশ্চিমবঙ্গদুর্গোৎসব
Advertisement
সর্বশেষ
  • ১

    দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া

  • ২

    গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৬ ফিলিস্তিনি নিহত

  • ৩

    কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু

  • ৪

    শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট

  • ৫

    বিএনপির সামনে অনেক ‘পরীক্ষা’, রেজাল্ট ভালো করায় চ্যালেঞ্জ কতটা?

সম্পর্কিত
  • দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া

    দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া

    আইন পেশায় যুক্ত থাকার দাবি নিয়ে প্রশ্ন ও সংবাদ সম্মেলনে পারফরম্যান্সের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি

  • গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৬ ফিলিস্তিনি নিহত

    গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৬ ফিলিস্তিনি নিহত

    চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, শরণার্থীশিবিরের পশ্চিমে আল-ফালুজা কবরস্থানের কাছে একদল ফিলিস্তিনির ওপর ড্রোনটি আঘাত হানে।

  • শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট

    শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট

    শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র জানিয়েছেন, সৌদি আরবের সর্বোচ্চ আদালত ওই মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে হেমচন্দ্র এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুদণ্ড কমিয়ে দেওয়ার বিষয়ে সম্মত হওয়ায় তিনি সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    গত মাসে প্যারিসের দরিদ্র উত্তরাঞ্চলীয় উপশহরগুলোর কয়েকটি উচ্চবিদ্যালয়ে এ বিক্ষোভ শুরু হয়। শিক্ষকের স্বল্পতা ও জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ক্ষোভ থেকে শুরু হওয়া আন্দোলন পরে বৈষম্য, সরকারি ব্যয় এবং জীবনযাত্রার মান নিয়ে বৃহত্তর প্রতিবাদে রূপ নেয়।