দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া
আইন পেশায় যুক্ত থাকার দাবি নিয়ে প্রশ্ন ও সংবাদ সম্মেলনে পারফরম্যান্সের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি
মাত্র চার মাস আগে নির্মাণকাজ শুরু হওয়া ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরে একাদশীর পূজার সময় পদদলিত হয়ে ৯ জন মারা গেছে।
আজ শনিবার ওই মন্দিরে পূজার সময় বেশ ভিড় দেখা যায়। অতিরিক্ত ভিড়ের মধ্যেই পদদলনে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সূত্রের বরাতে এনডিটিভি বলছে, মাত্র চার মাস আগে শ্রীকাকুলাম এলাকার শ্রী ভেঙ্কাটেশ্বরা স্বামী নামের এই মন্দিরের নির্মাণকাজ শুরু হয়। মন্দির নির্মাণের জন্য নিজের জায়গা দান করেন মুকুন্দ পান্ডা নামের ৮০ বছর বয়সী এক ব্যক্তি। এটি তিরুপাটির গ্র্যান্ড শ্রি ভেঙ্কাটেশ্বরা স্বামী মন্দিরের আদলে নির্মাণ শুরু হয়েছে। তবে এখনো নির্মাণকাজ শুরু হয়নি। এর নাম দেওয়া হয়েছে ‘মিনি তিরুপাটি’।
স্থানীয় প্রশাসনের দাবি, একাদশীতে এত বড় আয়োজন করলেও একবারও তাদেরকে জানানোর প্রয়োজন মনে করেনি মন্দির কর্তৃপক্ষ। এ কারণে ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আর এই মন্দিরে আজকের পূজার সময় প্রবেশ ও বাহির পথ একই রাখা হয়। এ কারণে পদদলের ঘটনা ঘটে থাকতে পারে। এ ছাড়া এখানে এত বড় আয়োজন করার জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি।
অন্ধ্র প্রদেশের মন্ত্রী আনাম রেড্ডি বলেন, এই মন্দিরে সাধারণত ২-৩ হাজার মানুষ একসঙ্গে পূজা করতে পারেন। কিন্তু আজ ২৫ হাজার পুণ্যার্থী সেখানে জমায়েত হন। এ কারণে বিশৃঙ্খলায় পদদলের এই ঘটনা ঘটে।
দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৬ ফিলিস্তিনি নিহত
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু
শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট
বিএনপির সামনে অনেক ‘পরীক্ষা’, রেজাল্ট ভালো করায় চ্যালেঞ্জ কতটা?

দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া
আইন পেশায় যুক্ত থাকার দাবি নিয়ে প্রশ্ন ও সংবাদ সম্মেলনে পারফরম্যান্সের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৬ ফিলিস্তিনি নিহত
চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, শরণার্থীশিবিরের পশ্চিমে আল-ফালুজা কবরস্থানের কাছে একদল ফিলিস্তিনির ওপর ড্রোনটি আঘাত হানে।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু
ঘটনার পর চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির পূজামণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে যেসব মণ্ডপে প্রচুর মানুষের সমাগম হচ্ছিল, সেগুলোর কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট
শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র জানিয়েছেন, সৌদি আরবের সর্বোচ্চ আদালত ওই মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে হেমচন্দ্র এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুদণ্ড কমিয়ে দেওয়ার বিষয়ে সম্মত হওয়ায় তিনি সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানান।