Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৬ মাসে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২১: ৫৬
৬ মাসে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি।

বর্তমান সরকার তাদের প্রথম ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা ও প্রশাসনিক পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ব্যর্থতার দায় নিয়ে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানোর পাশাপাশি মন্ত্রিসভায় ব্যাপক রদবদল ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি।

Advertisement

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৈঠক থেকে আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে গণলংমার্চের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগীয় শহরে জুলাই গণঅভ্যুত্থানের আদলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে লংমার্চ বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সরকারের সার্বিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিগত ছয় মাসে দেশে নজিরবিহীন লোডশেডিং দেখা দিয়েছে। গ্যাসের তীব্র সংকটে শিল্প-কারখানা বন্ধ হচ্ছে এবং কৃষিখাতে সার সংকট দেখা দিয়েছে। সরকার নিজেদের অপেশাদারি ও অপরিকল্পিত সিদ্ধান্ত ঢাকতে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ তোলেন তিনি। ছয় মাসের মাথায় একাধিকবার মন্ত্রিসভা পুনর্গঠন প্রমাণ করে সরকারের কোনো সুস্পষ্ট সুশাসন বা সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই।

Advertisement
Advertisement
Advertisement

স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকার তীব্র সমালোচনা করে নাহিদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে। পাশাপাশি রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ খাতগুলোতে নজিরবিহীন দলীয়করণ চলছে এবং সরকার তাদের দেওয়া রূপরেখা ও প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হচ্ছে। গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া সুস্পষ্ট রায় বাস্তবায়ন না করাকে তিনি ‘সর্ববৃহৎ জাতীয় প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন।

পররাষ্ট্র নীতির প্রসঙ্গে টেনে তিনি বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনার রাজনৈতিক ব্রিফিং ও তৎপরতার বিরুদ্ধে দিল্লিকে জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থ হয়েছে সরকার। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত না করা হচ্ছে, ততক্ষণ সরকারের উচ্চপর্যায়ের কারো ভারত সফরে যাওয়া উচিত হবে না।

সরকারকে অবিলম্বে রাজপথের ভাষা বোঝার তাগিদ দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা অব্যাহত থাকলে অতীতের মতো রাজপথেই এই ব্যর্থতার চূড়ান্ত ফয়সালা করবে আমজনতা।

বিষয়: বিএনপিএনসিপিজামায়াতসরকারসংকটনির্বাচনসংসদ
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী