
এনসিপি জামায়াতের সঙ্গে মিশে জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান
“এনসিপিকে নিয়ে কী বলব, তারা জামায়াতের সঙ্গে মিশে জামায়াতে ইসলামী হয়ে গেছে” বলে মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান।

গত কয়েকদিনের উত্তেজনা আর উদ্বেগের পর সিলেটের বিয়ানীবাজারে এবারের মতো নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ‘তৌহিদি জনতা’র চাপের প্রেক্ষিতে এবারের নৌকাবাইচ আয়োজনে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটা হলো, আগামী বছর থেকে আর কখনো নৌকাবাইচ আয়োজন করা যাবে না। অর্থাৎ, সুনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ এবারই শেষবারের মতো হতে যাচ্ছে!
গতকাল শনিবার রাত ৮টার দিকে বারইগ্রাম বাজারে লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুবক, মুরুব্বি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। তারা আলোচনার মাধ্যমে ‘পরের বছর থেকে আর নয়’ শর্তে এ বছরের পূর্বনির্ধারিত নৌকাবাইচটি আয়োজনের সিদ্ধান্ত নেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম আজ রাত ৯টার দিকে চরচাকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বলেছেন, আগামী বছর থেকে ওই নদীতে আর নৌকাবাইচ আয়োজন করা হবে না– এমন শর্তে স্থানীয়রা এবারের পূর্বনির্ধারিত সময়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্তে পৌঁছেছে।
এ ঘটনায় আলোচনায় আসা ‘তৌহিদি জনতা’ গতকালের বৈঠকে উপস্থিত ছিল কি না– জানতে চাইলে ওসি মাহফুজুল করিম বলেন, “তৌহিদি জনতা– এটি একটি গুজব।”
নৌকাবাইচ নিয়ে এই পুরো ঘটনায় ‘তৌহিদি জনতা’র হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম আনুষ্ঠানিক প্রচার শুরু করেন মাসুম বিন নুর উদ্দিন নামের এক যুবক। তার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, “এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
বৈঠকে কীভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হলো, এ ব্যাপারে লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন চরচাকে বলেন, “পারস্পরিক সমঝোতার মাধ্যমে নৌকাবাইচ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে এবং সুনাই নদীতে এরপর আর নৌকাবাইচ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
গতকাল লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটিতে মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গউছ উদ্দিন, ইউপি সদস্য আবদুল লতিফ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন, জাসাস বিয়ানীবাজার উপজেলা শাখার আহ্বায়ক মুজিবুর রহমান, সমাজসেবক আব্দুল ওয়াহাব, লাউতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আহাদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লাউতা ইউনিয়ন যুবদলের সভাপতি এনাম উদ্দিন দিলাল, আব্দুল মালিক ও খালেদ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, আন্দোলন চালিয়ে যাবে সিজেপি
ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

এনসিপি জামায়াতের সঙ্গে মিশে জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান
“এনসিপিকে নিয়ে কী বলব, তারা জামায়াতের সঙ্গে মিশে জামায়াতে ইসলামী হয়ে গেছে” বলে মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান।

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভা হতাহতদের পরিচয় জানা যায়নি।

মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাহাদুল হকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় এক বছর আগে ডায়েরিতে লিখে যাওয়া একটি ‘হলফনামা’ সদৃশ বক্তব্য সম্প্রতি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়

সিলেটে ফ্ল্যাট বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ফ্ল্যাট থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামের এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।