Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নিয়োগ নিয়ে হেফাজতে ইসলামের সমালোচনা প্রসঙ্গে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২১: ১৫
নিয়োগ নিয়ে হেফাজতে ইসলামের সমালোচনা প্রসঙ্গে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। ছবি: সংগ্রহীত

নিজের নিয়োগ নিয়ে হেফাজতে ইসলামসহ বিভিন্ন মহলের ওঠা প্রশ্ন ও সমালোচনার বিষয়ে মুখ খুলেছেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। কারো কোনো ব্যক্তিগত প্রশ্ন বা সংশয় থাকলে আলোচনার মাধ্যমে তা নিরসন করা সম্ভব বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আজ রোববার দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা ইউএনবির।

প্রতিমন্ত্রীর নিয়োগ নিয়ে হেফাজতে ইসলামের নেতাদের আপত্তি প্রসঙ্গে শামীম কায়সার বলেন, ‘‘কোনো ব্যক্তির দায়িত্বে নিয়োগ নিয়ে সবার একমত হওয়ার প্রয়োজন নেই; পছন্দ-অপছন্দ থাকতেই পারে।’’ তিনি জানান, গত শনিবারই তিনি জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় গিয়ে মুনির কাসেমীসহ জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলামের একাধিক শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কথা বলেছেন।

ধর্ম প্রতিমন্ত্রী মনে করেন, আলেম-ওলামা ও মাশায়েখদের সঙ্গে সরাসরি নিবিড় যোগাযোগ থাকলে যেকোনো ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব। খণ্ডিত তথ্যের কারণে অনেক সময় বিষয়গুলোর ভিন্ন ব্যাখ্যা তৈরি হয় উল্লেখ করে তিনি বলেন, ‘‘আলেমদের সরাসরি প্রশ্নের তিনি সন্তোষজনক উত্তর দিতে পেরেছেন এবং তারাও তাকে স্বাগত জানিয়েছেন।’’

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও জানান, আলেমদের পাশাপাশি অন্যান্য ধর্মের নেতৃবৃন্দ ও রাজনৈতিক-সামাজিক গুরুদের কাছে যাওয়া এবং তাদের সঙ্গে সংলাপ বজায় রাখাও তার অর্পিত দায়িত্বের অংশ। আরো আগে থেকে যোগাযোগ শুরু করলে এসব ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়ানো যেত বলে তিনি স্বীকার করেন এবং আগামীতে সবার সঙ্গেই আলোচনা প্রক্রিয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

বিষয়: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়হেফাজতে ইসলামপ্রতিমন্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।