ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের সিয়াম সাধনা বা রোজা শুরু হচ্ছে। আজ বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ, বেতন নির্ধারণ
নীতিমালা অনুসারে মসজিদের কোনো পদে নিয়োগের জন্য সাত সদস্যবিশিষ্ট বাছাই কমিটি থাকবে। কমিটির সুপারিশ ব্যতীত কোনো পদে সরাসরি নিয়োগ করা যাবে না। এছাড়া, মসজিদে নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদানের বিধান রাখা হয়েছে।

দুরারোগ্য রোগে আক্রান্তদের হজে যেতে দেবে না সৌদি
সৌদি সরকার বলেছে, প্রত্যেক হজযাত্রীর স্বাস্থ্য সনদ নুসুক মাসার প্ল্যাটফর্মে ইস্যু করতে হবে। এ সনদের সত্যতা মনিটরিং দল যাচাই করবে। কোনো দেশের অসুস্থ হজযাত্রী ধরা পড়লে সেই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী বছরের ইজতেমা নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনের পর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।



