
রবি মৌসুমের শুরুতে সার বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি
সংসদীয় কমিটির বৈঠকে কৃষিমন্ত্রী জানান, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে দেশে ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে।
দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজের অনুমতি দেবে না বলে জানিয়েছে সৌদি সরকার।
সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রী প্রেরণকারী দেশগুলোর কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে জানানো হয়, যেসব ব্যক্তির শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ অকার্যকর, তারা হজে অংশ নিতে পারবেন না। এর মধ্যে রয়েছে ডায়ালাইসিসে থাকা কিডনি রোগী, গুরুতর হৃদরোগে আক্রান্ত ব্যক্তি, স্থায়ীভাবে অক্সিজেন নির্ভর ফুসফুসের রোগী ও ভয়াবহ লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তিরা।
এছাড়া গুরুতর মানসিক বা স্নায়ুরোগী, স্মৃতিভ্রষ্ট প্রবীণ, শেষ পর্যায়ের গর্ভবতী নারী এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার নারীরাও হজে যেতে পারবেন না। যক্ষ্মা, ভাইরাল জ্বর বা ক্যান্সারের কেমোথেরাপি নিচ্ছেন এমন রোগীরাও বাদ পড়বেন।
সৌদি সরকার বলেছে, প্রত্যেক হজযাত্রীর স্বাস্থ্য সনদ নুসুক মাসার প্ল্যাটফর্মে ইস্যু করতে হবে। এ সনদের সত্যতা মনিটরিং দল যাচাই করবে। কোনো দেশের অসুস্থ হজযাত্রী ধরা পড়লে সেই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “নিরাপদ হজ ব্যবস্থার জন্য সুস্থ থাকা জরুরি। সৌদি নির্দেশনা সবাইকে মানতে হবে।”
এর আগে ধর্ম মন্ত্রণালয় দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজ নিবন্ধন না করার আহ্বান জানিয়েছিল।

রবি মৌসুমের শুরুতে সার বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি
সংসদীয় কমিটির বৈঠকে কৃষিমন্ত্রী জানান, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে দেশে ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে।

‘ক্রসফায়ার’ নিয়ে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যে সমালোচনার প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ সোমবার সন্ধ্যা ৬টায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।

আইজিপির বিষয়ে সরকার পদক্ষেপ নেবে, আশা জামায়াতের
মাহবুব জুবায়ের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে আইজিপির এমন বক্তব্য অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত। তার বক্তব্য দেশে ভয়ের সংস্কৃতিতে ফিরিয়ে আনার ইঙ্গিত দেয়। দেশে বিএনপির সন্ত্রাসীদের দমন করতে না পারা, চাঁদাবাজি বন্ধ ও মাদক নির্মূল করতে না পারা আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার পরিচয়।

আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক
সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।