
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা ডেস্ক

মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সব ঠিক থাকলে ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে যেতে পারেন। এরপর তার সান ফ্রান্সিসকো যাওয়ারও কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর নয় দিনের এই সফরের প্রস্তুতি চলার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কাজ চলছে তার সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, সরকারপ্রধান হিসাবে প্রথমবারের মত জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া, সাধারণ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন আয়োজনেও যোগ দেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।
সান ফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভাতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এমন এক সময়ে জাতিসংঘে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী, যখন সাধারণ পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার কথা এর আগে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
এর মধ্যে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার আলোচনা চললেও বিষয়টি পরে আর এগোয়নি। তার প্রেস সচিব সালেহ শিবলী শুক্রবার রয়টার্সকে বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ এখনো সিদ্ধান্ত নেয়নি।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন