Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পিএসএল রাঙিয়ে ফিরলেন নাহিদ-শরীফুল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৯: ৫৪
পিএসএল রাঙিয়ে ফিরলেন নাহিদ-শরীফুল

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথেই দেশে ফিরছেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম। মুলতান সুলতানসের বিপক্ষে পেশোয়ার জালমির ম্যাচটি খেলেই বাংলাদেশের উড়োজাহাজ ধরেছেন তারা। তবে তার আগে যা পারফরম্যান্স তাদের, তাতে গর্ব হতেই পারে বাংলাদেশের।

Advertisement

পেশোয়ারের হয়ে প্রথম ম্যাচটি অবশ্য ভালো কাটেনি নাহিদের। তিন ওভারে দেন ৩০ রান। তবে পরের ম্যাচেই ফেরেন ছন্দে। চার ওভারে মাত্র ৭ রানে নেন ৩ উইকেট। পরের দুই ম্যাচে ঝুলিতে জমা হয় আরও চার উইকেট। চার ম্যাচে ১৪ ওভার বোলিংয়ে ওভার প্রতি খরচ ৫.৪২! গতির ঝড়ে টুর্নামেন্ট জুড়েই প্রশংসা কুড়িয়েছেন ২১ বছর বয়সী এই পেসার।

আহামরি ভালো না করলেও একেবারে খারাপও করেননি শরীফুল। বাঁহাতি এই পেসার খেলেছেন পাঁচ ম্যাচ। উইকেট নিয়েছেন দুটি। নাহিদকে যোগ্য সঙ্গ দিয়ে একপ্রান্তে রান আটকে রাখার কাজটা খুব ভালো করেছেন তিনি। তার ইকোনমি রেট ছিল ৭.৯৩।

পিএসএলে নাহিদ-শরীফুলদের পেশোয়ার এখন রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। ছবি: ফেসবুক
পিএসএলে নাহিদ-শরীফুলদের পেশোয়ার এখন রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। ছবি: ফেসবুক

দুজনেরই আগেই দেশে ফেরার কথা ছিল। তবে পেশোয়ারের বোলিং লাইনআপের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় দলটি তাদের এক ম্যাচ বেশি খেলার জন্য আবেদন করে। এতে বিসিবি সম্মতি দেওয়ায় সভাপতি তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পেশোয়ারের মালিকপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement

পিএসএলে খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে মোবাইল বার্তায় চরচাকে শরীফুল জানিয়েছেন, “আমার আর নাহিদের দুজনের জন্যই অবিস্মরণীয় একটা অভিজ্ঞতা ছিল। অনেক কিছু শিখেছি। পেশোয়ার জালমির সবচেয়ে ভালো দিক হল, ওরা খেলোয়াড়দের একদম পরিবারের মত আগলে রাখে। আশা করি আবার দলটির হয়ে খেলতে পারব। তবে আপাতত নিউজিল্যান্ড সিরিজেই সব মনোযোগ দিচ্ছি।”

পিএসএলে নাহিদ-শরীফুলদের পেশোয়ার এখন রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যদি বিশ্রাম দেওয়া হয়, তাহলে ওয়ানডে সিরিজ খেলে আবার পিএসএলে ফিরতে পারেন তারা দুজন।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ১৭ এপ্রিল। শেষ হবে ২৬ এপ্রিল। আর পিএসএলের ফাইনাল ৩ মে।

বিষয়: বিসিবিখেলাশরীফুল ইসলামপিএসএলবাংলাদেশ ক্রিকেটনাহিদ রানাক্রিকেটপিসিবিনিউজিল্যান্ড
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।