চরচা ডেস্ক

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মজিদ ফারসি জানিয়েছেন, তাবরিজ শহরে দুটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইরানের ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফারস নিউজ এজেন্সিকে মজিদ ফারসি বলেন, মারজদারান এলাকার একটি আবাসিক ভবনে হামলায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এছাড়া রাবে রাশিদি এলাকার একটি পার্কে অন্য এক হামলায় দুজন নিহত হন।
তবে এ হামলার দাবির বিষয়টি স্বতন্ত্র কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। আবার যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। হরমুজ প্রণালি না খুললে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। ইরানও প্রতিশোধের হুমকি দিয়েছে।