Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৮: ৩১
অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। আজ রোববার থেকে এ দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ি ভোক্তা পর্যায়ে লিটার ডিজেল ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০, পেট্রোল ১১৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারন করেছে সরকার।

এই মূল্যবৃদ্ধি এমন এক সময়ে এলো, যখন আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আবারও বেড়েছে এবং ডলারের বিপরীতে টাকার বিনিময় হার উচ্চ পর্যায়ে অবস্থান করছে।

Advertisement
Advertisement
Advertisement

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে ভূরাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অনিশ্চয়তা পরিশোধিত জ্বালানির আমদানি ব্যয় বাড়িয়ে দিয়েছে। এছাড়া গ্রীষ্ম ও সেচ মৌসুমে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ডিজেল ও ফার্নেস অয়েলের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় জ্বালানির চাহিদা এখন ঊর্ধ্বমুখী।

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে গুলিIndian Vlcc ship

একই সময়ে বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহের সীমাবদ্ধতা থাকায় তরল জ্বালানির ওপর নির্ভরতা আরও বেড়েছে। ফলে আমদানি ব্যয়, ডলারের চাপ এবং চাহিদা—এই তিনটি কারণ একসঙ্গে সরকারের ওপর মূল্য সমন্বয়ের চাপ তৈরি করেছিলো বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

তাদের ভাষ্য, অর্থনীতিতে এর প্রভাব বহুমাত্রিক হতে পারে। জ্বালানি তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়ে পরিবহন ব্যয়ে, যা পরোক্ষভাবে নিত্যপণ্যের দামেও চাপ তৈরি করে। কৃষি খাতেও সেচের খরচ বাড়বে, বিশেষ করে বোরো মৌসুমে ডিজেলচালিত পাম্পের ওপর নির্ভরশীল এলাকাগুলোতে। শিল্পখাতেও উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে, যা সামগ্রিকভাবে মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির পেছনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দীর্ঘদিনের সুপারিশও একটি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে থাকতে পারে। ঋণ কর্মসূচির আওতায় জ্বালানি খাতে ভর্তুকি কমানো এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সমন্বয় করার ওপর জোর দিয়ে আসছে সংস্থাটি। সরকার ধাপে ধাপে সেই নীতির দিকেই এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে, যাতে বাজেটের ওপর ভর্তুকির চাপ কমানো যায় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

বিষয়: জ্বালানি তেলআমদানিমধ্যপ্রাচ্যসরকারআইএমএফতেলযুদ্ধবৈদেশিক রিজার্ভশিল্প
সর্বশেষ
  • ১

    লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

  • ২

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

  • ৩

    সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

  • ৪

    একেকটি ঘটনা একেকটি বেদনার গল্প

  • ৫

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

সম্পর্কিত
  • লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

    লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

    নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলামের কক্ষে তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ আজ সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

  • সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

    সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

    সিলেটের বালাগঞ্জে মণ্ডপে ঢুকে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় সাঈদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

  • প্রথমবারের মতো তদন্তে এসআরবি

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

    রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।