Advertisement

শনির আখড়ায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারী শ্রমিকের মৃত্যু

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

শনির আখড়ায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারী শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর শনির আখড়ায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে জোসনা বেগম (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহতের সহকর্মী ইউনুস বলেন, “দুপুরে শনির আখড়ার ২৪ ফুট সড়কের ৮ নম্বর রোডে সাফা টাওয়ারের নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় ময়লা পরিষ্কার করছিলেন জোসনা বেগম। এ সময় অসাবধানতাবশত তিনি লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাটি জানতে পেরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, “নিহতের নাম জোসনা বেগম- এটুকুই জানা গেছে। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।”

Advertisement