Advertisement

ওয়ারীতে ভ্যান উল্টে চালক নিহত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ওয়ারীতে ভ্যান উল্টে চালক নিহত
প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারীর জয় কালী মন্দির এলাকায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত রফিকুল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি রাজধানীর মগবাজারের আমতলা এলাকায় সপরিবারে বসবাস করতেন।

Advertisement

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ জয় কালী মন্দির এলাকায় গিয়ে এক ভ্যানচালককে রাস্তায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামীম রেজা জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, দ্রুতগতিতে ভ্যান চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। এ সময় ভ্যানের নিচে চাপা পড়ে আহত হন রফিকুল ইসলাম।

শামীম রেজা আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।