Advertisement Banner

পটিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
পটিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত
প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলার জৌলুর দীঘর পাড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক যুবক। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত পংকজ শীল (৩৫) উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামের মিলন শীলের ছেলে। আহত তিলক চক্রবর্তী (৩৫) একই এলাকার দুর্গাপদ চক্রবর্তীর ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশের ভাষ্য, স্থানীয় কমল মুন্সীর হাট থেকে বাড়িতে যাবার পথে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা পংকজ ও তিলককে ছুরিকাঘাত করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক চরচাকে বলেন, এ ঘটনায় স্থানীয় লোকজন আবিদুল ইসলাম নামে এজনকে আটক করে পুলিশে দিয়েছে। তার বাড়ি গাইবান্ধা জেলায়।

বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।

সম্পর্কিত