চরচা ডেস্ক

ইরানে সমস্ত ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প জানিয়েছেন যে, গত দুই দিনে ইরানের সাথে তার প্রশাসন মধ্যপ্রাচ্যে শত্রুতার একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা করেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের পেজে লেখা এক পোস্টে তিনি লিখেছেন, “আমি যুদ্ধ বিভাগকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো এবং সমস্ত সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। তবে এই সিদ্ধান্ত চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।”
এর আগে ট্রাম্প বলেছিলেন, “ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয়, তবে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে।”
এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, তাদের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে তারা ইসরায়েলসহ এই অঞ্চলের অন্যান্য দেশের জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেবে। এতে পুরো অঞ্চল অন্ধকারে নিমজ্জিত হতে পারে বলে সতর্ক করেছে তেহরান।