Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইরানি জাহাজের ক্রুদের দেশে না পাঠাতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৯: ৩৪
ইরানি জাহাজের ক্রুদের দেশে না পাঠাতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

ভারত মহাসাগরের শ্রীলঙ্কার উপকূলের কাছে ডুবে যাওয়া ইরানি জাহাজের জীবিতদের ইরানে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কা সরকারকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে শ্রীলঙ্কার হেফাজতে থাকা আরেকটি ইরানি জাহাজের ক্রু সদস্যদেরও দেশে না পাঠানোর জন্য চাপ দিচ্ছে ওয়াশিংটন।

Advertisement

স্থানীয় সময় গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ তারবার্তা থেকে এ তথ্য জানা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত বুধবার ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গলের কাছ থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে টর্পেডো হামলা চালিয়ে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করে আমেরিকা। ‘আইআরআইএস দেনা’ নামের ওই জাহাজডুবির ঘটনায় কয়েক ডজন নাবিক নিহত হন।

এর একদিন পর বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জানিয়েছেন, ‘আইআরআইএস বুশেহর’ নামের একটি ইরানি জাহাজ কলম্বো বন্দরের কাছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় নোঙর করা রয়েছে। তিনি জানান, জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছে এবং জাহাজের ২০৮ জন ক্রু সদস্যদের উদ্ধার করে তীরে আনা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি ইরানেরHormuz

অনুরা কুমারা দিসানায়েকে বলেন, ক্রু সদস্যদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে তার দেশের একটি ‘মানবিক দায়িত্ব’ রয়েছে।

এদিকে গোপন ওই মার্কিন তারবার্তায় বলা হয়, কলম্বোয় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেইন হাওয়েল শ্রীলঙ্কা সরকারকে বুশেহর জাহাজের ক্রু এবং দেনা জাহাজ থেকে বেঁচে যাওয়া ৩২ জনের কাউকেই ইরানে ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছেন।

এতে আরও বলা হয়েছে, “শ্রীলঙ্কা কর্তৃপক্ষের উচিত আটক নাবিকদেরকে ইরানের প্রচারণার কাজে ব্যবহার করার যেকোনো চেষ্টা সীমিত করা।”

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দপ্তর এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গেও তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি।

তারবার্তা অনুযায়ী, হাওয়েল ভারত ও শ্রীলঙ্কায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকেও জানিয়েছেন যে ক্রু সদস্যদের ইরানে ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই। তবে নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কোনো প্রতিনিধিও এ বিষয়ে মন্তব্য করেননি।

বিষয়: জাহাজডুবিনিহতইরানমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্রশ্রীলঙ্কাভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    থিয়েটার থেকে রাজপথে, ভারতের তরুণদের অসন্তোষের নতুন মুখ জেন-জি আন্দোলনকর্মী নেহা বোরা

  • ২

    রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১

  • ৩

    রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার

  • ৪

    স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, হস্তক্ষেপ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • ৫

    মসজিদের সামনে ছাত্রলীগ সন্দেহে মারধর, কয়েকজন আহত

সম্পর্কিত
  • রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১

    রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১

    রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।

  • রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার

    রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার

    সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানানো হয়েছে। নিহতরা হলেন– বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।

  • স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, হস্তক্ষেপ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

    স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, হস্তক্ষেপ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

    স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করতে এবং প্রকৃত অর্থে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে দলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

  • বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা জোরদারে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।