চরচা ডেস্ক

পারস্য উপসাগরে একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরান।
আজ বৃহস্পতিবার সকালে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ইরানি নৌবাহিনী সফলভাবে একটি মার্কিন তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হামলার বিস্তারিত তথ্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
গতকাল বুধবার ওমানের উত্তরে হরমুজ প্রণালীর কাছে একটি কন্টেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবেশের ওপর বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাটি।
চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান গত সোমবার হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দেয়। তেহরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, কোনো জাহাজ যদি এই প্রণালী পার হওয়ার চেষ্টা করে তবে তা রেভল্যুশনারি গার্ড ও নৌবাহিনীর লক্ষ্যবস্তু হতে পারে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়েছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে যার বার্ষিক মূল্য প্রায় ৫০ হাজার কোটি ডলার।
বিশ্বের গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে মূলত ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে তেল ও এলএনজি বিভিন্ন দেশে সরবরাহ করা হয়।

স্টারমার জানান, লন্ডন একটি সুনির্দিষ্ট এবং সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে আমেরিকাকে ব্রিটিশ ঘাঁটি থেকে কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে। এই অভিযানের লক্ষ্য হলো ইরানের সেইসব ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং মজুদাগারগুলো ধ্বংস করা, যা যুক্তরাজ্য ও তার মিত্রদের ওপর হামলার কাজে ব্যবহৃত হচ্ছে।