Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান মিন অং হ্লাইং

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৩: ০৪
মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান মিন অং হ্লাইং

মিয়ানমারে দীর্ঘ পাঁচ বছরের সংঘাত ও সামরিক শাসনের পর অবশেষে দেশটির প্রেসিডেন্টের আসনে বসতে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

Advertisement

আজ শুক্রবার অনুষ্ঠিত ভোটে দেশটির সেনা-সমর্থিত পার্লামেন্টে ৫৮৪ ভোটের মধ্যে অন্তত ২৯৩টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পান মিন অং হ্লাইং।

২০২১ সালের এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেত্রী অং সান সু চির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটি ভয়াবহ গৃহযুদ্ধ ও চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে সেনাবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে একাধিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সামরিক জান্তা সমর্থিত দল জয়লাভ করার পর থেকেই দেশটিতে রাজনৈতিক পালাবদল শুরু হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
সেনাপ্রধান হতে যাচ্ছেন রাষ্ট্রপতি, মিয়ানমারে নতুন সেনাপ্রধানের দায়িত্বে কে?myanmar junta leader

নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ৮০ শতাংশের বেশি আসন জিতে নেয়। এছাড়া সশস্ত্র বাহিনীর কর্মরত সদস্যরা মোট আসনের এক-চতুর্থাংশ দখল করে রাখেন, যেগুলোতে কোনো নির্বাচন হয়নি।

শুক্রবার পার্লামেন্টে ভোট গণনার সরাসরি সম্প্রচারে দেখা যায়, পূর্বানুমান অনুযায়ীই সহজেই প্রয়োজনীয় ভোটসংখ্যা অতিক্রম করেন মিন অং হ্লাইং। এ সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট পদে মনোনীত তিন প্রার্থীর একজন ছিলেন তিনি।

৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং ২০১১ সালে তৎকালীন সামরিক শাসক থান শুয়ের মাধ্যমে সেনাপ্রধান হিসেবে মনোনীত হয়েছিলেন। তবে তিনি প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার আগে তার উত্তরসূরি হিসেবে কার নাম ঘোষণা করবেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

বিষয়: রাষ্ট্রপতিমিয়ানমারনির্বাচনপ্রতিবেদনপ্রেসিডেন্টসেনাপ্রধান
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।