
আসিম মুনির যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন ইমরান খানের কারাগারে থাকার সম্ভাবনাই বেশি। সাম্প্রতিক সাংবিধানিক পরিবর্তনের কারণে সেনাপ্রধান চাইলে আরও এক দশক বা তারও বেশি সময় পদে থাকতে পারেন। তবে ইমরান খানের জনপ্রিয়তা এখনও সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ।

পিজিআর সদস্যদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে জনগণের স্বাভাবিক যোগাযোগ ও সুসম্পর্ক যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও বিশেষভাবে সচেতন থাকতে হবে।

গত ১১ ও ১২ এপ্রিল টানা ২১ ঘণ্টার আলোচনা সত্ত্বেও কোনো চুক্তি পৌঁছাতে পারেনি দেশ দুটি। ইরান জানিয়েছে, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা আর কোনো যুদ্ধবিরতি সংলাপে অংশ নেবে না। পাশপাশি এই অবরোধ বজায় রাখাকে বর্তমান যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন বলে জানিয়েছে ইরান।

জর্জের স্থলাভিষিক্ত হিসেবে জে. ক্রিস্টোফার লানেভের নাম সামনে আসা এবং একই সঙ্গে জে. ডেভিড এম হুডনে ও মে. জে. উইলিয়াম গ্রিন জুনিয়ার-কে অপসারণের ঘটনা দেখায়, এটি একক কোনো পদক্ষেপ নয়; বরং সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে একটি বিস্তৃত পুনর্গঠনের অংশ। এর আগে জে. জেমস জে মিঙ্গাস-এর আগাম অবসরও একই ধারার ইঙ্গিত দেয়।

মিয়ানমারে দীর্ঘ পাঁচ বছরের সংঘাত ও সামরিক শাসনের পর অবশেষে দেশটির প্রেসিডেন্টের আসনে বসতে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং ২০১১ সালে তৎকালীন সামরিক শাসক থান শুয়ের মাধ্যমে সেনাপ্রধান হিসেবে মনোনীত হয়েছিলেন। তবে তিনি প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার আগে তার উত্তরসূরি হিসেবে কার নাম ঘোষণা করবেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

১৯৮৮ সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল সার্ক শীর্ষ সম্মেলন। বাংলাদেশের রাষ্ট্রপতি তখন হুসেইন মুহাম্মদ এরশাদ। সার্ক সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল তার প্রতিনিধি দল। রেজাউর রহমান ছিলেন সেই প্রতিনিধি দলের একজন সদস্য।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি দুই–তৃতীয়াংশ আসনে জয়ী হয়েছে। এমন বিজয় কি আসন্ন সংসদে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে সংকট তৈরি করবে? এ নিয়ে চরচার আলোচনায় করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, গত দেড় বছর ধরে আজকের দিনের অপেক্ষায় ছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এআই এবারের নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছে সেনাসদর। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সব কিছু করবে সেনাবাহিনী। নিরাপত্তায় নিয়োজিত থাকবে এক লাখ সেনাসদস্য।

“শাসনব্যবস্থা–শুধু নির্বাচন জেতা নয়। বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত করতে হবে। রাজনীতিকরণ ও দুর্নীতিগ্রস্ত বিচারব্যবস্থা নাগরিককে অনিরাপদ করে তোলে এবং সংবিধানকে অর্থহীন করে দেয়। বিচার বিভাগের স্বাধীনতা মৌলিক।”

আজ বৃহস্পতিবার সেনাসদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আজিজ আহমেদের সহযোগী তার ভাই আনিস আহমেদ অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডাব্লিউ) জানিয়েছে, তারা ৪,৯৫২ বর্গকিলোমিটার এলাকা এবং ২৪৫টি জনপদে রুশ উপস্থিতির প্রমাণ পেয়েছে।

গাজা পরিস্থিতি সামাল দিতে আমেরিকার নতুন পরিকল্পনার কেন্দ্রে এবার পাকিস্তান। আর এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নাম।

প্রকাশ্য বিবৃতিতে তিনি বারবার ভারতকে হুমকি দিয়েছেন। ধর্মীয় ভাবাবেগকে পারমাণবিক অস্ত্রের উন্মাদনার সঙ্গে মিশিয়ে এমন মন্তব্য করেছেন, যা বেশ আগ্রাসী। সম্প্রতি এক বক্তৃতায় মুনির হুমকি দেন, পাকিস্তান যদি নিজেদের বিপন্ন মনে করে, তবে পারমাণবিক যুদ্ধে অর্ধেক দুনিয়া ধ্বংস করে দেবে।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগে বাধ্য হয়েছিলেন সেনা শাসক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। তবে তিনি ক্ষমতা ছাড়ার আগেও আত্মবিশ্বাসী ছিলেন সেনাবাহিনী তার সাহায্যে এগিয়ে আসবে। তিনি মরিয়া হয়ে খুঁজেছিলেন তার অনুগত এক মেজর জেনারেলকে। কে সেই জেনারেল?

পাকিস্তানের ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে ৫ বছরের জন্য দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ফলে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রসহ দেশটির প্রতিরক্ষার সমস্ত নিয়ন্ত্রণ এখন কেন্দ্রীভূত হয়েছে আসিম মুনিরের হাতে।

সেনাপ্রধান বলেন, ‘‘সামনের দিনে দেশ একটি নির্বাচনে যাচ্ছে, আমরা নির্বাচনে সরকারকে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে।’’