চরচা ডেস্ক

সম্প্রতি প্রকাশিত তেহেরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) একাধিক ভিডিও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে চূড়ান্ত অস্বস্তির মধ্যে ফেলেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই ভিডিওগুলোর মধ্যে খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে ৮ অক্টোবরের এক অতর্কিত হামলার দৃশ্য রয়েছে।
টিটিপি দাবি করেছে, এই হামলায় ২২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। যদিও পাকিস্তানের সরকারি হিসাবে মাত্র ১১ জন সেনার মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে।
এসব ভিডিওর একটি ক্লিপে টিটিপির এক নেতা মুনিরের উদ্দেশে বলেন, “পুরুষ হলে আমাদের সঙ্গে লড়ে দেখাও।”
একই ভিডিওতে তিনি আরও বলেন, “যদি মায়ের দুধ খেয়ে থাকো, তবে আমাদের সঙ্গে লড়ো।”
পাকিস্তানি কর্মকর্তারা এই কমান্ডারকে কাজিম বলে চিহ্নিত করেছেন। কাজিম সেনাপ্রধান মুনিরকে সরাসরি হুমকি দিয়ে দাবি করেন যে, পাকিস্তান সেনাবাহিনীর উচিত সেনাদেরকে মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে বরং নিজেদের উচ্চপদস্থ অফিসারদেরই সরাসরি যুদ্ধের ময়দানে নামানো।
গত ২১ অক্টোবর পাকিস্তানি কর্তৃপক্ষ কাজিমকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ কোটি পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছে।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র