চরচা প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে বিএনপি প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনী প্রচারের সময় গ্যাস বেলুনের বিস্ফোরণ ঘটেছে। আজ সোমবার বিকেল চারটার দিকে টঙ্গী বাজারের মেইন রোডে ঘটনাটি ঘটে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা রবিউল ইসলাম জানান, আজ বিকেলের দিকে গাজীপুর ২ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলাম। এ সময়ে একটি ঘরের ভেতরে রাখা বেশ কিছু গ্যাস-বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের ১৮ জন কর্মী দগ্ধ হলে তাদেরকে জাতীয় বার্ন হাসপাতালে নিয়ে আসি।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী ডা. শাওন বিন রহমান জানান, সন্ধ্যার দিকে গাজীপুর থেকে ১৮ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আহতরা হলেন অনিক, হাসু, হাসনাত, হাসনাত, আকাশ, রমজান, রাফি, বিজয়,তাসিন, সিয়াম, মিনহাজ, নুরু, শাওন, ইমাম, নির্জন,মারুফ, রুবেল ও রাব্বি।
পরবর্তীতে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।