Advertisement

বিক্ষোভে অংশ নেওয়ার আগেই ধ্রুব রাঠি আটক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বিক্ষোভে অংশ নেওয়ার আগেই ধ্রুব রাঠি আটক
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ।

Advertisement

আজ শনিবার গুরুগাঁওয়ের সেক্টর ৫৬-তে নিজ বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির ডাকা বিক্ষোভে অংশ নিতে দিল্লির যন্তর মন্তরে যাওয়ার পরিকল্পনা করছিলেন ধ্রুব। আজ সকাল ৭টা ৪৮ মিনিটের দিকে দিল্লি পুলিশের একটি দল তার বাড়িতে প্রবেশ করে। সেই সময় ধ্রুব রাঠির মা দরজা খুলে দেন।

নিউজ১৮ জানিয়েছে, এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ধ্রুব রাঠির বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশকর্মী জড়ো হয়েছিলেন। পরে গুরুগাঁওয়ের সেক্টর ৫৬-র সেন্ট্রাল পার্ক বিহারে অবস্থিত তার বাড়ি থেকেই তাকে আটক করা হয়।

তবে ধ্রুব রাঠিকে আটকের কারণ এবং তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়নি।