
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।
চরচা ডেস্ক

দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে রওনা দিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, বিক্ষোভ শুরুর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হার মেনে নিয়েছেন। এ কারণে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় এবং দিল্লি কার্যত বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
দিল্লিতে পৌঁছালে আটক করা হবে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “তারা যদি আমাকে আটক বা গ্রেপ্তার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। আমাকে গ্রেপ্তার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।”
ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে। তাদের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন অভিজিৎ।
যন্তর মন্তরে আজ শরিবারের বিক্ষোভে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিও যোগ দেবেন। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে অভিজিৎ বলেন, “১০ অক্টোবরের বিক্ষোভের আগে বিজেপি সরকার সারা দেশে হাজার হাজার তরুণকে আটক করেছে। মোদি, এভাবে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। এ দেশের তরুণেরা এখন আর আপনাকে ভয় পায় না।”
আজ সকালে আরেক পোস্টে অভিজিৎ বলেছেন, “আমাদের বিক্ষোভ শুরু হওয়ার আগেই মোদি হার মেনে নিয়েছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় এবং দিল্লি বন্ধ করে দেওয়া শক্তির লক্ষণ নয়, বরং নিজের দেশের মানুষকে ভয় পাওয়ার লক্ষণ।”
এদিকে, বিক্ষোভ ঘিরে রাজধানী নয়াদিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
বিক্ষোভের জন্য পুলিশ অনুমতি দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে রাজধানীজুড়ে অপরাধীসহ ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।
শনিবার সকাল থেকে দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেটের মতো গুরুত্বপূর্ণ স্টেশন।
এ ছাড়া শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল, এমন অন্য রাজ্য থেকে আসা ২৫০টির বেশি ট্রেন এবং স্থানীয় ট্রেন বাতিল করা হয়েছে।
শুক্রবার রাত ১০টা থেকে জনপথ-কর্তব্যপথ সংযোগস্থলের চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে।
ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য
সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত
১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন
নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
গবেষকদের মতে, বাণিজ্যিক পর্যায়ে উৎপাদনের উপযোগী করে তুলতে পারলে এ প্রযুক্তির মাধ্যমে আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশের বিকল্প তৈরি করা সম্ভব হবে।