
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

বাংলাদেশের সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক গতকাল মঙ্গলবার নিউইয়র্কে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে আমরা অবশ্যই মনে করি, সব রাজনৈতিক দল ও সব রাজনৈতিক ব্যক্তিত্বের অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, এমন প্রসঙ্গ উল্লেখ করে এক সাংবাদিক জাতিসংঘের অবস্থান জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
উপমুখপাত্র আরও বলেন, বাংলাদেশে সংঘটিত অপরাধগুলোর জন্য জবাবদিহি নিশ্চিত করার ওপরও তারা জোর দিচ্ছেন। জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদনে যেসব অপরাধের তথ্য নথিভুক্ত করা হয়েছে, সেগুলোও এর অন্তর্ভুক্ত।
এদিকে, দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার আইনজীবীর পাঠানো ইমেইলের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের বলেন, “মানুষের ভ্রমণের জন্য অবশ্যই একটি ভ্রমণ নথি প্রয়োজন। আমি যতটুকু বুঝি, বিষয়টি এমনই। তবে এটি একটি কারিগরি বিষয়। এ বিষয়ে আমি পরে আপনাদের জানাব।”

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।