Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ অক্টোবর, ২০২৬
২৯ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ অক্টোবর, ২০২৬
২৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র–কিউবার প্রতিনিধির বাগবিতণ্ডা, কিছু সময়ের জন্য বিতর্ক স্থগিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৯: ০১
জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র–কিউবার প্রতিনিধির বাগবিতণ্ডা, কিছু সময়ের জন্য বিতর্ক স্থগিত
জাতিসংঘের সাধারণ পরিষদ। ছবি: বাসস

জাতিসংঘের সাধারণ পরিষদে কিউবার ওপর কয়েক দশক ধরে চলা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালে কূটনৈতিক শিষ্টাচারের বিরল ঘটনা ঘটেছে।

Advertisement

বিতর্কের প্রথম দিন স্থানীয় সময় মঙ্গলবার সাধারণ পরিষদের হলে প্রস্তাবটি নিয়ে আলোচনা চলাকালে কূটনৈতিক শিষ্টাচারের বিরল ব্যতিক্রম হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও কিউবার প্রতিনিধিদলের সদস্যরা উচ্চস্বরে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা সিনহুয়ার পাঠানো খবরের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি মাইক ওয়াল্টজ মঞ্চে উঠে কিউবায় দুর্নীতির কথিত প্রমাণ হিসেবে কিছু ছবি দেখাতে শুরু করার পরপরই কিউবার প্রতিনিধিদলের সদস্যরা তাদের নির্ধারিত টেবিলে আঘাত এবং কার্যপ্রণালিগত আপত্তি উত্থাপন করেন।

Advertisement
Advertisement
Advertisement

কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে হলের মধ্য দিয়ে মঞ্চের দিকে এগিয়ে গিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। এতে ওয়াল্টজ ও কিউবার প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। রদ্রিগেজ ওয়াল্টজকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেন। অন্যদিকে ওয়াল্টজ কিউবার প্রতিনিধিদলকে সরে যেতে বলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুরkhalilur

এই পরিস্থিতিতে সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান কিছু সময়ের জন্য বিতর্ক স্থগিত করেন। পরে আবার কার্যক্রম শুরু হয়।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে কিউবার ওপর কয়েক দশক ধরে চলা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নিয়ে দুই দিনব্যাপী বিতর্কের পর বুধবার অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক অবরোধ প্রত্যাহারের দাবিতে উত্থাপিত প্রস্তাবটি ১৩০ ভোটে পাস হয়েছে। এর বিপক্ষে ভোট দেয় ১৭টি দেশ এবং ভোটদানে বিরত থাকে ২৫টি দেশ। এতে ১৯৯৬ সালের যুক্তরাষ্ট্রের হেলমস-বার্টন আইনের মতো আইন ও বিধিবিধানের অব্যাহত প্রণয়ন ও প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

বিষয়: যুক্তরাষ্ট্রবিতর্কবিরলভোটজাতিসংঘআলোচনাজাতিসংঘ সাধারণ পরিষদকিউবা
Advertisement
সর্বশেষ
  • ১

    ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রী

  • ২

    নভেম্বরে বাড়ছে না জ্বালানি তেলের দাম

  • ৩

    ‘ওই শিক্ষককে ধোয়া তুলসি পাতা বানানোর কারণ দেখছি না’

  • ৪

    ব্যাটারি রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা, আর যা আছে বিধিমালায়

  • ৫

    আইএসইউতে ফল-২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

সম্পর্কিত
  • ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রী

    ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রী

    জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ফ্লাইটের বিলম্বের কারণে যাত্রীদের যে ভোগান্তি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

  • নভেম্বরে বাড়ছে না জ্বালানি তেলের দাম

    নভেম্বরে বাড়ছে না জ্বালানি তেলের দাম

    গত সেপ্টেম্বর মাসে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছিল সরকার। ওই দামবৃদ্ধির আগে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা।

  • কিউবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের টানা ৩৪তম প্রস্তাব

    কিউবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের টানা ৩৪তম প্রস্তাব

    জোট নিরপেক্ষ আন্দোলনের পক্ষে বক্তব্য দিতে গিয়ে উগান্ডার প্রতিনিধি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আরও কঠোর করাকে ‘সমষ্টিগত শাস্তির একটি রূপ’ বলে বর্ণনা করেন।

  • সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

    সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

    একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ ছাড়াই বিরোধী দল জামায়াতে ইসলামী অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।