
২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স
উৎপাদনশীলতা বৃদ্ধি, কঠোর ব্যয় নিয়ন্ত্রণ এবং ডিজিটাল রূপান্তরে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে ব্যাংকটি পরিচালন দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হয়েছে।
চরচা ডেস্ক

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) বর্ণিল আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি হাসনাত মোশাররফ।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, “বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ ও মানবিক মানুষ গড়ে তোলা।”
শিক্ষার্থীদের শুধু শিক্ষিত ও পেশাগতভাবে সফল নয়, বরং নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সততা, নৈতিকতা ও মানবিকতার চর্চার মধ্য দিয়েই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।
উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সময়োপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান নিশ্চিত করার এবং স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা ও সমাবর্তন আয়োজনের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হাসনাত মোশাররফ বলেন, “ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চায়, যেন তারা পেশাগত সাফল্য অর্জনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”
হাসনাত মোশাররফ বলেন, “পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা ও আজীবন শেখার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
শিক্ষার্থীদের পারস্পরিক আস্থা, সততা ও সহযোগিতার চর্চার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যকে এগিয়ে নেওয়া এবং নতুন সম্ভাবনা সৃষ্টির মধ্য দিয়েই প্রকৃত সাফল্য অর্জিত হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও দলীয় পরিবেশনায় অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএসইউর ট্রেজারার প্রফেসর ড. এইচ.টি.এম. কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তারা।

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স
উৎপাদনশীলতা বৃদ্ধি, কঠোর ব্যয় নিয়ন্ত্রণ এবং ডিজিটাল রূপান্তরে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে ব্যাংকটি পরিচালন দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হয়েছে।

বিশ্ব সোরিয়াসিস দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত
সোরিয়াসিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বিশ্ব সোরিয়াসিস দিবস ২০২৬’ উপলক্ষে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার ফিউশন
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার যৌথ পরিবেশনাসহ ১১ দিনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজনে থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী লোকজ ও নৃ-গোষ্ঠীর সংগীত উৎসব এবং ফরাসি ও বাংলা অপেরার ফিউশন। আগামী ১১ থেকে ২১ নভেম্বর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই উৎসব অনুষ্ঠিত হবে। দ

মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ট্রেডউইন্ড জিএমবিএইচ-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।