
বিশ্ব সোরিয়াসিস দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত
সোরিয়াসিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বিশ্ব সোরিয়াসিস দিবস ২০২৬’ উপলক্ষে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
চরচা ডেস্ক

সুবিন্যস্ত ও বৈচিত্র্যময় ব্যবসা, সুশাসন এবং গ্রাহকবান্ধব কৌশলের ওপর ভর করে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে মুনাফা, পরিচালন দক্ষতা এবং ব্যালেন্স শিট প্রবৃদ্ধিতে দুর্দান্ত ফলাফল অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ৯ মাসের হিসাব অনুযায়ী, অঙ্গপ্রতিষ্ঠানসহ সমন্বিতভাবে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা (এনপিএটি) ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের একই সময়ে যেখানে নিট মুনাফা ছিল ১ হাজার ৫৩৬ কোটি টাকা, সেখানে ২০২৬ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২১ কোটি টাকায়।
এককভাবে বিবেচনা করলে, ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৪ কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ৫৫ কোটি টাকা।
সামষ্টিক অর্থনীতি এবং ব্যাংকিং খাতের চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও ব্র্যাক ব্যাংক খাতের অন্যান্য ব্যাংকের চেয়ে এগিয়ে থেকে ব্যালেন্স শিটে শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রেখেছে। ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় ব্যাংকটির গ্রাহক আমানত বেড়েছে ১৬ শতাংশ এবং গ্রাহক ঋণের পরিমাণ বেড়েছে ৭ শতাংশ।
উৎপাদনশীলতা বৃদ্ধি, কঠোর ব্যয় নিয়ন্ত্রণ এবং ডিজিটাল রূপান্তরে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে ব্যাংকটি পরিচালন দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হয়েছে। ফলে, ব্যাংকটির খরচ ও আয়ের অনুপাত ২০২৫ সালের ৪৬ শতাংশ থেকে কমে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিক শেষে ৪১ শতাংশ হয়েছে।
ব্র্যাক ব্যাংকের এমন চমৎকার আর্থিক ফলাফল সম্পর্কে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের এমন লক্ষণীয় সাফল্য আমাদের ব্যবসায়িক মডেলের শক্তি, সুশাসন এবং সুশৃঙ্খল কর্মপরিকল্পনারই প্রতিফলন। গ্রাহকদের অবিচল আস্থার কারণেই আমরা খেলাপি ঋণের হার সর্বনিম্ন রেখে খাতের গড় প্রবৃদ্ধির চেয়ে অনেক এগিয়ে থাকতে পেরেছি। আমরা আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার এবং দেশের অর্থনীতির দীর্ঘমেয়াদি ভ্যালু তৈরির লক্ষ্যে কাজ করে যাবো।”
২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির মোট গ্রাহক আমানতের পরিমাণ ১ লাখ ৩ হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে এবং প্রদত্ত ঋণের পরিমাণ পৌঁছেছে ৭৭ হাজার ৯৪৭ কোটি টাকায়। এর ফলে ব্যাংকের মোট ফান্ড আন্ডার ম্যানেজমেন্টের (এফইউএম) পরিমাণ দাঁড়িয়ে হয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৮ কোটি টাকারও বেশি।
ব্র্যাক ব্যাংক কর্পোরেট, এসএমই এবং রিটেইল ব্যাংকিং— সব খাতেই সুষম প্রবৃদ্ধি বজায় রেখেছে এবং একই সাথে ব্যাংকিং খাতের অন্যতম সর্বনিম্ন খেলাপি ঋণের রেকর্ড ধরে রেখেছে। মূলত শক্তিশালী ব্যালেন্স শিট প্রবৃদ্ধি, উন্নত পরিচালন দক্ষতা, বৈচিত্র্যময় পোর্টফোলিও এবং সুশৃঙ্খল ঝুঁকি ব্যবস্থাপনাই ব্যাংকটির এই শক্তিশালী পারফরম্যান্সে বড় ভূমিকা পালন করেছে।
‘একটি ধর্মান্ধ গোষ্ঠী মেয়েদের খেলাকে টার্গেট করেছে’
জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র ও কিউবার প্রতিনিধির বাগবিতণ্ডা, কিছু সময়ের জন্য বিতর্ক স্থগিত
সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী
সংসদের সামনে ছিনতাই ও হত্যা: জামিন পাওয়া রাকিব তাহলে গ্রেপ্তার হয়েছিল কেন?
বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: জামিন পেল সেই কিশোর

বিশ্ব সোরিয়াসিস দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত
সোরিয়াসিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বিশ্ব সোরিয়াসিস দিবস ২০২৬’ উপলক্ষে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার ফিউশন
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার যৌথ পরিবেশনাসহ ১১ দিনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজনে থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী লোকজ ও নৃ-গোষ্ঠীর সংগীত উৎসব এবং ফরাসি ও বাংলা অপেরার ফিউশন। আগামী ১১ থেকে ২১ নভেম্বর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই উৎসব অনুষ্ঠিত হবে। দ

মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ট্রেডউইন্ড জিএমবিএইচ-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।