Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ অক্টোবর, ২০২৬
২৯ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ অক্টোবর, ২০২৬
২৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৮: ৪২
সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী
জামায়াত নির্বাচনকে বিতর্কিত করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ ছাড়াই বিরোধী দল জামায়াতে ইসলামী অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অতীতে বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক সংকটে জনগণের সঙ্গে প্রতারণা করার মতো এবারও তারা নির্বাচনকে বিতর্কিত করার চক্রান্ত করছে বলেও মন্তব্য তার।

Advertisement

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

ঢাকা-৫ আসনের বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, “বিগত দিনের নির্বাচন বা চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে এসে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করাই তাদের প্রধান লক্ষ্য। কিন্তু জনগণ এখন সচেতন, অপপ্রচার চালিয়ে তারা সফল হতে পারবে না।”

বিমানের যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফ্লাইটে বিলম্বbiman

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলের দীর্ঘ ১৭ বছর ধরে চলা আন্দোলন-সংগ্রামে সালাউদ্দিন আহমেদ ছিলেন একজন আপসহীন ও আদর্শবান সিপাহসালার। শত শত ভুয়া মামলা, রিমান্ডের নামে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসের ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল। অথচ চিকিৎসাবঞ্চিত করে তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। শুধু সালাউদ্দিন আহমেদ নন, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বহু নেতাকর্মীকে এভাবেই পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী নবীউল্লাহ নবী। আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক সংসদ সদস্য শিরিন সুলতানা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহিদুর রহমান ও ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যরা।

বিষয়: আন্দোলনরুহুল কবির রিজভীনির্বাচনসমালোচনাজামায়াতে ইসলামীখালেদা জিয়াজনগণ
Advertisement
সর্বশেষ
  • ১

    নভেম্বরে বাড়ছে না জ্বালানি তেলের দাম

  • ২

    ‘ওই শিক্ষককে ধোয়া তুলসি পাতা বানানোর কারণ দেখছি না’

  • ৩

    ব্যাটারি রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা, আর যা আছে বিধিমালায়

  • ৪

    আইএসইউতে ফল-২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

  • ৫

    ‘ধার্মিক লেবাস পরে থাকে কিন্তু ভেতরে শয়তানি’

সম্পর্কিত
  • নভেম্বরে বাড়ছে না জ্বালানি তেলের দাম

    নভেম্বরে বাড়ছে না জ্বালানি তেলের দাম

    গত সেপ্টেম্বর মাসে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছিল সরকার। ওই দামবৃদ্ধির আগে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা।

  • কিউবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের টানা ৩৪তম প্রস্তাব

    কিউবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের টানা ৩৪তম প্রস্তাব

    জোট নিরপেক্ষ আন্দোলনের পক্ষে বক্তব্য দিতে গিয়ে উগান্ডার প্রতিনিধি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আরও কঠোর করাকে ‘সমষ্টিগত শাস্তির একটি রূপ’ বলে বর্ণনা করেন।

  • জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র–কিউবার প্রতিনিধির বাগবিতণ্ডা, কিছু সময়ের জন্য বিতর্ক স্থগিত

    জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র–কিউবার প্রতিনিধির বাগবিতণ্ডা, কিছু সময়ের জন্য বিতর্ক স্থগিত

    বিতর্কের প্রথম দিন স্থানীয় সময় মঙ্গলবার সাধারণ পরিষদের হলে প্রস্তাবটি নিয়ে আলোচনা চলাকালে কূটনৈতিক শিষ্টাচারের বিরল ব্যতিক্রম হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও কিউবার প্রতিনিধিদলের সদস্যরা উচ্চস্বরে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

  • বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: জামিন পেল সেই কিশোর

    বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: জামিন পেল সেই কিশোর

    আবেদনে বলা হয়, মামলাটি তদন্ত কালে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় ঘটনার পরপরই প্রাইভেট কারের ডান পাশের ড্রাইভিং সিট থেকে আজান আলী শরীফকে দরজা খুলে বের হতে দেখা যায়।