
বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: জামিন পেল সেই কিশোর
আবেদনে বলা হয়, মামলাটি তদন্ত কালে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় ঘটনার পরপরই প্রাইভেট কারের ডান পাশের ড্রাইভিং সিট থেকে আজান আলী শরীফকে দরজা খুলে বের হতে দেখা যায়।
চরচা ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান থেকে দেশে ফেরায় বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইউএনবি জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। যার কারণে জাপানের টোকিও থেকে ঢাকাগামী ফ্লাইটটিতে বিলম্ব হচ্ছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় এ ত্রুটি দেখা দেয়।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে যায়। তবে উড্ডয়নের আগেই রানওয়েতে থেমে যায় সেটি। প্রায় ১৫ মিনিট পর পাইলট ইমামুল ঘোষণা করেন, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারছে না।
পাইলট আরও জানান, দুই প্রকৌশলী ত্রুটি সারানোর কাজ করছেন। সমস্যা সমাধান হলে ফ্লাইটটি আবার যাত্রা শুরু করবে। পরে উড়োজাহাজটি ফিরিয়ে টারমাকে নেওয়া হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গী দলের অন্য সদস্যরা রয়েছেন।

জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টোকিও থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা ছিল। বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে ফ্লাইটটির ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর জাপানে পৌঁছান তারেক রহমান।

বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: জামিন পেল সেই কিশোর
আবেদনে বলা হয়, মামলাটি তদন্ত কালে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় ঘটনার পরপরই প্রাইভেট কারের ডান পাশের ড্রাইভিং সিট থেকে আজান আলী শরীফকে দরজা খুলে বের হতে দেখা যায়।

ব্যাটিংয়ে বিপর্যয়ের পর স্পিনারদের দিকে তাকিয়ে বাংলাদেশ
প্রতিপক্ষের জন্য স্পিন ফাঁদ পেতে অতীতে বিভিন্ন সময় দেশের মাটিতে টেস্টে ধরাশায়ী হতে হয়েছে বাংলাদেশকে। সেই ধারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে বড় স্কোরের আশা শেষ করে দিয়েছেন ক্যারিবীয় স্পিনাররা। এরপর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে যেভাবে ব্যাটিং করেছে, তাতে উইকেটে

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ শিশু। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউএনবির।

বাংলাদেশের ৩ আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের
সম্প্রতি প্রস্তাবিত ও প্রণীত তিনটি আইন নিয়ে উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, এসব আইনের কয়েকটি বিধান মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে গুরুতর উদ্বেগ তৈরি করছে।