
সিনিয়র নেতাদের বাদ দিয়ে অলি আহমদকে জামায়াত জোট কেন রাষ্ট্রপতি প্রার্থী করল, এ নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে এমন একটা নির্বাচনে যেখানে সংখ্যাধিক্যের কারণে সরকারি দল বিএনপি প্রার্থীর বিজয় সুনিশ্চিত। জামায়াত প্রার্থী দেওয়ায় এখন ভোটাভুটির আনুষ্ঠানিকতাটাই শুধু হবে।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার অযোগ্যতা সংক্রান্ত বিধান বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওই বিধানকে ‘প্রশ্নবিদ্ধ’ আখ্যা দিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে দলটি।

সরকারের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সাম্প্রতিক রাজনৈতিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে বিএনপিকে লক্ষ্য করে দলটি অভিযোগ করেছে, ‘সবার আগে বাংলাদেশ’ নয়, এখন তাদের স্লোগান হয়ে গেছে ‘সবার আগে বিএনপি’।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। এই নির্বাচনে রাজনৈতিক দলের পরিচয় বা প্রতীকে নির্বাচন করার বিধান নেই। তাহলে ইসি কীভাবে প্রার্থীদের আওয়ামী লীগ সংশ্লিষ্টতা যাচাই করবে? জামায়াতে ইসলামী সদ্যসাবেক রাষ্ট্রপতির বিষয়ে কী ভাবছে?

খেলাফত মজলিস কেন জোট ছাড়ল জানতে চাইলে দলটির আব্দুল হাফিস খসরু বলেন, ‘‘এটা তো কোনো জোট না। তাই ছাড়া আর না ছাড়ার বিষয় নেই তো। এটা ছিল নির্বাচনী সমঝোতা।”

একটি বৈষম্যবিরোধী সমাজ ও রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল নারীরাও। কিন্তু প্রায় দুই বছর পর রাজপথের লড়াকু সেই নারীদের কণ্ঠে এখন হতাশার সুর। কেন?

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি নীরব কিন্তু গভীর পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের কেন্দ্রে কোনো রাজনৈতিক দল নেই, নেই কোনো ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নেতৃত্ব।

একজন নেতা বলেন, “নির্বাচনের আগে আমাদের প্রয়োজন ছিল, এখন যেন আর প্রয়োজন নেই। দেশে থেকে আন্দোলনে অংশীদার ছিলাম আমরা, কিন্তু ক্ষমতায় বসে সরকারের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হলো অন্য একটা মহল, যাদের কেউ কেউ দেশেও ছিলেন না।”
এই উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক ইতিহাস নিয়ে চরচা লাইটটক অনুষ্ঠানে খোলামেলা আলোচনা করেছেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ।

মেটার নিজস্ব মনিটাইজেশন নীতিমালা অনুযায়ী, বর্তমান নির্বাচিত প্রতিনিধি, রাজনৈতিক প্রার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দল এবং সরকারি সংস্থাগুলো তাদের প্ল্যাটফর্ম থেকে অর্থ উপার্জনের জন্য যোগ্য নয়।

এই উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক ইতিহাস নিয়ে চরচা লাইটটক অনুষ্ঠানে খোলামেলা আলোচনা করেছেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ।

সংবিধানে স্থানীয় পর্যায়ে স্বশাসনের কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে কেন্দ্রীয় শাসনের দাপটই সর্বত্র। কেন্দ্র থেকেই সব সিদ্ধান্ত যায়, বাস্তবায়নের নির্দেশিকাও দেওয়া হয়। তাহলে স্থানীয় সরকার নামের বস্তুটি থাকার প্রয়োজন আছে কি না, সেই প্রশ্নও আছে।

রাজনীতিতে প্রতীকী সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। সজীবের ঘটনা সেই ধরনের একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এখন নজর থাকবে-এটি কি কেবল একজন সংসদ সদস্যের ছেলের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে অন্য প্রভাবশালী নেতাদের পরিবারের ক্ষেত্রেও একই মানদণ্ডে সিদ্ধান্ত নেওয়া হবে?

নিজের রাজনৈতিক দল লেবার পার্টির অভ্যন্তরীণ চাপে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। এক বিবৃতিতে পদত্যাগের কথা জানান তিনি।
চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ফুটবল বিশ্বকাপে অংশ নিতে মেক্সিকোর টিজুয়ানায় পৌঁছেছে ইরান জাতীয় দল। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ম্যাচের আগের দিন ইরানি খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

ব্যাংকিং বিশ্লেষক ও সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ড. ইয়াসিন আলী বলেন, “বাংলাদেশে বড় ব্যাংকগুলো প্রায়ই রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যের প্রতিফলন হয়ে ওঠে। ফলে চেয়ারম্যান নিয়োগকে শুধু করপোরেট সিদ্ধান্ত হিসেবে দেখলে পুরো বাস্তবতা বোঝা যায় না।”

তাই আমাদের অবশ্যই সিজেপি’র প্রতি প্রতিক্রিয়া জানানোর জন্য প্রচলিত রাজনৈতিক স্বার্থপরতা, রাজনৈতিক নিষ্ঠুরতা, কৌশলগত দূরত্ব বজায় রাখা কিংবা সস্তা ও সাময়িক নির্বাচনী জোটের রাজনীতির বাইরে গিয়ে একটি সম্পূর্ণ নতুন পথ খুঁজে বের করতে হবে।

একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভূত হওয়ার মতো যথেষ্ট জায়গা এখন রয়েছে। এমনকি যদি সেটি একটি তেলাপোকার রূপ ধারণ করে বা পোশাকে সেজেও আসে। এটা সম্পূর্ণভাবে সম্ভব যে, আগামী সপ্তাহের মধ্যে আমরা রাজনীতিতে তেলাপোকাদের সম্পর্কে আর কিছুই শুনতে পাব না।

আপনি যদি এখনো ‘ককরোচ জনতা পার্টি’ বা ‘তেলাপোকা জনতা পার্টি’র নাম না শুনে থাকেন, তবে বলতেই হয় যে আপনি বাইরের দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন হয়ে আছেন! ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত নাকি এক মন্তব্যে বেকার যুবকদের তেলাপোকার সাথে তুলনা করেছিলেন- আর এই খবর ছড়াতেই ইন্টারনেটে রাতারাতি জন্ম নেয় এক ব্যঙ্গাত্

আখতার আহমেদ বলেন, যেসব রাজনৈতিক দল এখনো নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল করেনি, তাদের উদ্দেশে সময়সীমা নির্ধারণ করে চিঠি পাঠানো হয়েছে।