Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দেশের নাগরিকরা পার করছে এক অনুমাননির্ভর জীবন: এমএসএফ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩: ৪৯
দেশের নাগরিকরা পার করছে এক অনুমাননির্ভর জীবন: এমএসএফ

২০২৫ সালে বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংস্থাটি জানিয়েছে, বিদায়ী বছরে দেশের নাগরিকরা এক চরম ‘অনুমাননির্ভর’ ও নিরাপত্তাহীন জীবন অতিবাহিত করেছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি এবং মতপ্রকাশের স্বাধীনতাহীনতার কারণে নাগরিক অধিকারের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি এ বছর পরিলক্ষিত হয়নি। আজ বুধবার এমএসএফ-এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়েছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই দেশে রাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করেছে। নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া চট্টগ্রামের সারোয়ার হোসেন বাবলা এবং গাজীপুরের তানজীর আহমদ আবিদ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ডের পাশাপাশি সরকার বিরোধী নেতা-কর্মীদের ওপর ‘গণগ্রেপ্তার’ অভিযান চালাচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশকে আরও সংকীর্ণ করছে।

মানবাধিকার পরিস্থিতি সার্বিকভাবে অস্থির ও উদ্বেগজনক: আসকmob lyncing

এমএসএফ বলছে, ২০২৫ সালের অন্যতম ভয়ংকর দিক ছিল আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বা মব সন্ত্রাস। ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা এবং রাজশাহীতে পুলিশ হেফাজতে ওমর ফারুকের মৃত্যুর ঘটনাকে আইনের শাসনের চরম অবনতি হিসেবে চিহ্নিত করেছে এমএসএফ। সংস্থাটির তথ্যমতে, এ বছর মব জাস্টিসের কারণে জননিরাপত্তা চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।

জুলাই মাসে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে হামলাকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই ঘটনায় ৫ জন নিহত এবং ৮ জন গুলিবিদ্ধ হন। গোয়েন্দা রিপোর্ট থাকা সত্ত্বেও সরকার এ সহিংসতা ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে এমএসএফ দাবি করেছে।

Advertisement
Advertisement
Advertisement

সংস্থাটি বলছে, ২০২৫ সালে গুম, হেফাজতে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। বিশেষ করে অজ্ঞাতনামা লাশ উদ্ধারের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নভেম্বরের শেষ পর্যন্ত এই সংখ্যা ছিল প্রায় ৫৮৬ জন, যা গত বছরের তুলনায় অনেক বেশি।

এমএসএফের প্রতিবেদনে বলা হয়,  সাইবার সুরক্ষা অধ্যাদেশের অপব্যবহার করে সাংবাদিকদের কণ্ঠরোধ এবং ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ বাধাগ্রস্ত করা হয়েছে। এ বছর ৩ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং শত শত সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন।

বাহিনীর হেফাজতে আত্মহত্যায় উদ্বেগ এমএসএফেরmsf

সংস্থাটি বলছে, ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ ও নারী নির্যাতনের হার ২০২৫ সালে উদ্বেগজনকভাবে বেড়েছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা ও শারীরিক নির্যাতন অব্যাহত ছিল।

এমএসএফের প্রতিবেদনে বলা হয়,  দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা, ভাঙচুর এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাগুলোকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

প্রতিবেদনের শেষে এমএসএফ উল্লেখ করেছে যে, শাসনব্যবস্থায় স্বচ্ছতার অভাব এবং সরকার ও নাগরিক সমাজের ভূমিকার অস্পষ্টতার কারণে সমাজে এক অসাড়তা তৈরি হয়েছে। মানুষ নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারছে না এবং এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। আগামী ২০২৬ সালে রাষ্ট্র তার দায়িত্ব পালনের মাধ্যমে নাগরিকদের জন্য একটি ‘ভয়শূন্য ও নিশ্চিত জীবন’ নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা করছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন।

বিষয়: বাংলাদেশমামলাগণপিটুনিহত্যাকাণ্ডহত্যামানবাধিকাররাজনৈতিক দলরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।