
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, নামতে গিয়ে ১০ যাত্রী আহত
স্টেশনমাস্টার বলেন, আগুন লাগার কারণ এবং এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল কি না, তা জানতে তদন্ত চলছে।
র্যাব ও পিবিআইয়ের হেফাজতে আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর সিলেটে র্যাব হেফাজতে হেফাজতে তানভীর চৌধুরী, ও মৌলভীবাজারে পিবিআই হেফাজতে মো. মোকাদ্দুস মিয়া দুই যুবকের ‘কথিত আত্মহত্যার’ ঘটনা ঘটেছে। এমএসএফের গতমাসে পটুয়াখালীর বাউফল থানা হাজতে চুরির অভিযোগে আটক রকিব সিকদার আত্মহত্যার চেষ্টা করেন, কক্সবাজারে চেক জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আটক দূর্জয় চৌধুরী চকরিয়া থানা হাজতে আত্মহত্যা করেন। এছাড়া জুলাই মাসে ঢাকার ভাটারা থানা হাজতে বাইরে থেকে আনা কীটনাশক পানে শিক্ষিকা ফিরোজা আশরাফী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।।
এমএসএফ ঘটনাগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে, আটককৃতদের হেফাজতে থাকাকালীন সময়ে কোনো ব্যত্যয় হয়েছে কি না তা খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে এমএসএফ বলছে, বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় একজন বন্দী আত্মহত্যা করার মত সরঞ্জাম ও সময় পেতে পারে এমন বক্তব্য কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। থানা হাজতে যদি যে কোন আটক ব্যাক্তি আত্মহত্যা করেও থাকে তার দায় পুলিশকেই নিতে হবে।

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, নামতে গিয়ে ১০ যাত্রী আহত
স্টেশনমাস্টার বলেন, আগুন লাগার কারণ এবং এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল কি না, তা জানতে তদন্ত চলছে।

লোকাল এলসির তথ্য আদান-প্রদানে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’
দেশের অভ্যন্তরে পণ্য কেনাবেচায় ব্যবহৃত লোকাল এলসি বা ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদান ও লেনদেনে স্বচ্ছতা আনতে নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের মধ্যে তাৎক্ষণিকভাবে তথ্য আদান-প্রদান করা সম্ভব হবে।

ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রধানমন্ত্রী
সরকারপ্রধান বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।”

পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা
আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।