চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি হলেন ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন। তিনি পেশায় একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
একাধিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলেছে, অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। তিনি পেশায় একজন শিক্ষক বলে জানা গেছে। তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি পার্ট-টাইম শিক্ষক হিসেবে সি২ এডুকেশনে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি তাকে ‘টিচার অব দ্য মান্থ’ হিসেবেও স্বীকৃতি দেয়।
প্রোফাইল অনুযায়ী, তিনি ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউড অব টেকনলোজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, ডোমিনগুয়েজ হিলস থেকে থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
শিক্ষার্থী থাকা অবস্থায় হুইলচেয়ারের জন্য একটি জরুরি ব্রেকের প্রোটোটাইপ তৈরি করায় ২০১৭ সালে স্থানীয় সংবাদমাধ্যমেও তিনি আলোচনা এসেছিলেন।
ফেডারেল নির্বাচন কমিশনের নথি অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ২৫ ডলার অনুদান দেন অ্যালেন।
এছাড়া, নিজেকে ভিডিও গেম ডেভেলপার হিসেবেও উল্লেখ করেছেন অ্যালেন। তার তৈরি ‘বোরডম’ নামের একটি ইন্ডি গেম স্টিম গেমিং প্লাটফর্মে ১ দশমিক ৯৯ ডলারে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। ২০১৮ সালে তিনি গেমটির নামের জন্য ট্রেডমার্ক নিবন্ধন করেন। বর্তমানে ‘ফার্স্ট ল’ নামে আরেকটি গেম তৈরির কাজও তিনি করছিলেন বলে তার প্রোফাইলে উল্লেখ রয়েছে।
এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটে। এই নৈশভোজে অংশ নেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শনিবার ওয়াশিংটন হিলটন নামের ওই হোটেলে এ ঘটনা ঘটে। গুলির ঘটনার পর জরুরি ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়।

চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ‘অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।