ads

বন্যায় বিপর্যস্ত মানুষকে খাবারও চিকিৎসা সেবা দেবে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বন্যায় বিপর্যস্ত মানুষকে খাবারও চিকিৎসা সেবা দেবে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত

দেশের সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, আগামী ১৭ জুলাই থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকায় প্রায় ১০ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধ্বসের কারণে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দি অবস্থায় থাকা বিপুলসংখ্যক মানুষ খাদ্য ও চিকিৎসাসহ নানা সংকটে দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে দুর্গত মানুষের জন্য জরুরি খাদ্য সহায়তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

এই মানবিক উদ্যোগে অংশ নিতে দেশের সহৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সংগঠনটির দেওয়া তথ্যমতে, বন্যার্তদের সহায়তায় বিকাশ (মার্চেন্ট) নম্বর **০১৭৭২-৭৮৮৭৯৯**-এ **Payment** অপশনের মাধ্যমে অনুদান পাঠানো যাবে।

এছাড়া ব্যাংকের মাধ্যমে অনুদান পাঠানোর জন্য অ্যাকাউন্টের তথ্য হলো: **অ্যাকাউন্টের নাম:** Ex Notredamians Welfare Foundation; **ব্যাংক:** কমিউনিটি ব্যাংক, ধানমন্ডি শাখা; **অ্যাকাউন্ট নম্বর:** ০০৮০৩১৪১০৫৩০১; **রাউটিং নম্বর:** ৩১০২৭০৫১৭।

বিপর্যস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

সম্পর্কিত