Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নির্বাচনের আগে যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশের ৩ পার্বত্য জেলায় না যাওয়ার পরামর্শ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১২: ১৪
নির্বাচনের আগে যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশের ৩ পার্বত্য জেলায় না যাওয়ার পরামর্শ

সাম্প্রতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করেছে লন্ডন। বিশেষ করে জরুরি প্রয়োজন ছাড়া পার্বত্য তিন জেলায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় নির্বাচন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে হালনাগাদ এই ভ্রমণ সতর্কতা প্রকাশ করেছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।

এফসিডিও জানিয়েছে, বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি আর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি। এই অবস্থায় এফসিডিও চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে পরামর্শ দিচ্ছে। এই এলাকায় নিয়মিত সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক ঘটনার খবর পাওয়া যায়, বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে।

পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলা হলো—রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান।

Advertisement
Advertisement
Advertisement

মূলত সন্ত্রাসবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এফসিডিও সতর্ক করেছে যে, এই সময়ে সন্ত্রাসীরা হামলা চালানোর চেষ্টা করতে পারে। এসব হামলা নির্বিচারে হতে পারে এবং বিদেশি নাগরিকদের যাতায়াতের স্থানগুলোও এর লক্ষ্য হতে পারে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছে- সরকারি ও বেসরকারি ভবন, রেস্তোরাঁ ও ক্যাফে, গণপরিবহন, জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সমাবেশ।

যুক্তরাজ্য-জার্মানি-ফ্রান্সসহ ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপtrump (3)

এফসিডিও বলেছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটে। সে সময় দেশজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে বহু মানুষ নিহত ও আহত হন। এফসিডিও জানায়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরিস্থিতি এখনো অস্থিতিশীল। বিভিন্ন রাজনৈতিক দল নিয়মিত সমাবেশ ও বিক্ষোভ করছে, যা খুব দ্রুত সহিংসতায় রূপ নিতে পারে এবং সংঘর্ষের ঘটনা ঘটছে।

বিশেষ করে ‘হরতাল ও বিক্ষোভের সময় দেশের বিভিন্ন শহরে অগ্নিসংযোগ, সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যা প্রাণহানির কারণও হতে পারে। এই আশঙ্কায় ব্রিটিশ নাগরিকদের সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এফসিডিও জনগণকে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির প্রতি সতর্ক থাকতে বলেছে। বিক্ষোভ, রাজনৈতিক সমাবেশ ও বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও বিক্ষোভ শুরু হতে দেখলে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে এবং স্থানীয় গণমাধ্যমের খবর নিয়মিত দেখতে বলা হয়েছে। ভ্রমণ সতর্কতা হালনাগাদ হলে ইমেইল নোটিফিকেশন নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

বিষয়: যুক্তরাজ্যবাংলাদেশনির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনব্রিটিশপরামর্শ
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক