Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে
গ্রিনল্যান্ড দখলে বিরোধিতা

যুক্তরাজ্য-জার্মানি-ফ্রান্সসহ ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯: ০৮
যুক্তরাজ্য-জার্মানি-ফ্রান্সসহ ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ

গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ শুল্ক আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

Advertisement

স্থানীয় সময় গতকাল শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ শুল্কারোপের ঘোষণা দেন। খবর বিবিসির।

আমেরিকাকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ইউরোপের মিত্রদের ওপর শুল্কারোপ ক্রমবর্ধমান হারে অব্যাহত রাখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

ওই পোস্টে ট্রাম্প লেখেন, “ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।”

Advertisement
Advertisement
Advertisement

ট্রাম্প আরও বলেন, “এ শুল্ক ১ জুন থেকে বেড়ে ২৫ শতাংশে পৌঁছাবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড কেনা নিয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।”

সম্প্রতি গ্রিনল্যান্ড দখল নিতে শক্তি প্রয়োগের ইঙ্গিতও দিচ্ছিলেন। এরই মধ্যে এ সপ্তাহেই গ্রিনল্যান্ডে সীমিত সংখ্যক সৈন্য পাঠিয়েছে ইউরোপের দেশগুলো।

এরপরই শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যেসব দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমার অবাধ্য হবে, তাদের ওপর কঠোর বাণিজ্যিক শুল্ক আরোপ করা হতে পারে। এবার সেটা বাস্তবায়নও করলেন।

গ্রিনল্যান্ড না দিলে সবার ওপর শুল্ক আরোপ করব: ট্রাম্পtrump new

শুল্প আরোপের ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগেই ট্রাম্পের দখলদারত্বমূলক নীতির বিরোধিতা করে রাস্তায় নামেন গ্রিনল্যান্ড ও ডেনমার্কের বিক্ষোভকারীরা। এদিন এক বিবৃতিতে ইউরোপের দেশগুলোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারিকে ‘সম্পূর্ণ ভুল’ বলে বর্ণনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

গ্রিনল্যান্ড আমেরিকা এবং ইউরোপের মাঝখানে অবস্থিত। জলবায়ু সংকটের কারণে আরও প্রকট হয়ে ওঠা তিনটি আন্তঃসম্পর্কিত বিষয় গ্রিনল্যান্ডকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলে পরিণত করেছে–এর ভূ-রাজনৈতিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং চারপাশের সম্ভাব্য উত্তরমুখী নৌপথ।

গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদের গুরুত্বকে ট্রাম্প কিছুটা খাটো করে দেখিয়েছেন। গত মাসে তিনি সাংবাদিকদের বলেছিলেন, “জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন, খনিজের জন্য নয়।”

কিন্তু তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ২০২৪ সালের জানুয়ারিতে ইঙ্গিত দিয়েছিলেন যে, ট্রাম্পের আসল নজর ছিল প্রাকৃতিক সম্পদের ওপরই। তিনি ফক্স নিউজকে জানিয়েছিলেন, গ্রিনল্যান্ডের ব্যাপারে প্রশাসনের মূল মনোযোগ ছিল ‘গুরুত্বপূর্ণ খনিজ’ এবং ‘প্রাকৃতিক সম্পদের’ দিকে।

বিষয়: যুক্তরাজ্যআমেরিকাফ্রান্সশুল্কডোনাল্ড ট্রাম্পজার্মানিগ্রিনল্যান্ড
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

  • ২

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • ৩

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

  • ৪

    মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

  • ৫

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    “সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

  • উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

  • আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’