Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অবসর নিয়ে যা বললেন মানুয়েল নয়্যার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১২: ৩৬
অবসর নিয়ে যা বললেন মানুয়েল নয়্যার

অবসর ভেঙে খেলছেন বিশ্বকাপে। তবে এই টুর্নামেন্টের পর আর জার্মানির হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই মানুয়েল নয়্যারের। অভিজ্ঞ এই গোলকিপার স্পষ্ট করে দিয়েছেন, জাতীয় দলের হয়ে বিশ্বকাপই তার শেষ উপস্থিতি।

Advertisement

২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন নয়্যার। তবে কোচ ইউলিয়ান নাগেলসমানের অনুরোধে সিদ্ধান্ত বদলে জার্মানির হয়ে বিশ্বকাপে অংশ নিয়েছেন।

শুক্রবার সংবাদ সম্মেলনে অবসর প্রসঙ্গে নয়্যার বলেন, “আমি যদি গত দুই বছর ধরে জার্মানির হয়ে খেলা চালিয়ে যেতাম, তাহলে সেটা আমার জন্য শারীরিকভাবে অনেক চাপের হয়ে যেত। তাই আমি এই ব্যাপারে নিশ্চিত যে জার্মানির জার্সিতে এটাই আমার শেষ টুর্নামেন্ট। ২০২৮ সালে ইউরোতে খেলার আমার কোনো পরিকল্পনা নেই।”

কুরাসাওয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৪০ বছর ৭৯ দিন বয়সে নেমে একটি দারুণ রেকর্ড গড়েন নয়্যার। আন্তর্জাতিক টুর্নামেন্টে জার্মানির হয়ে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড এখন তার। পেছনে ফেলেছেন লোথার ম্যাথাউসকে, তার রেকর্ড ছিল ৩৯ বছর ৯১ দিন বয়সে খেলার।

Advertisement
Advertisement
Advertisement

এছাড়া এটি ছিল বিশ্বকাপে নয়্যারের ২০তম ম্যাচ। তার আগে গোলরক্ষক হিসেবে কেবল ফ্রান্সের হুগো লরিসই বিশ্বকাপে ২০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন।

আরেকটি বিশ্বকাপের মঞ্চে ২০১৪ বিশ্বকাপ জেতা নয়্যারের আপাতত সব মনোযোগ সেরা পারফরম্যান্স উপহাদ দেওয়ার দিকে, “গত কয়েক দিন ধরেই চিন্তা করছি জার্মানির হয়ে আমার শেষ কয়েকটি ম্যাচ আসছে সামনে। তবে আমি নিজের বিদায় নিয়ে নয়, শুধুমাত্র আগামী ম্যাচগুলো নিয়েই ভাবতে চাই।”

‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে জার্মানি হারিয়েছে ৭-১ গোলে। এই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইকুয়েডর ও আইভরি কোস্ট।

বিষয়: ফুটবলজার্মানফিফা বিশ্বকাপ ২০২৬খেলাফিফাজার্মানিফুটবল বিশ্বকাপ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।