Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চান জেলেনস্কি, লিখেছেন খোলা চিঠি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১২: ৩৩
পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চান জেলেনস্কি, লিখেছেন খোলা চিঠি

যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এক খোলা চিঠিতে এ প্রস্তাব দেন জেলেনস্কি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি কোনো সমঝোতা না হয়, তবে কিয়েভ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পুতিন নিয়মিতই ইউক্রেনের অঞ্চলগুলো দখলের সময়সীমা পিছিয়ে দেন, বিশেষ করে ডোনেৎস্ক অঞ্চল দখলের ক্ষেত্রে।

জেলেনস্কি বলেন, “এ বছরও আপনি ডোনেৎস্ক দখল করতে পারবেন না।” তিনি যুদ্ধের অবসান ঘটাতে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আহ্বান জানান।

Advertisement
Advertisement
Advertisement

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের মনোযোগ বর্তমানে ইরান ইস্যুর দিকে থাকলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে অপেক্ষা করে থাকার সুযোগ নেই। তিনি লেখেন, “ইউরোপের যুদ্ধ আবার তাদের মনোযোগের কেন্দ্রে ফিরে আসা পর্যন্ত কেবল অপেক্ষা করে থাকা ভুল হবে।”

ইরানি ‘হুমকি’ নিয়ে ইসরায়েলি দাবিগুলো সবসময়ই ছিল ডাহা মিথ্যাIran-israel

চিঠিতে জেলেনস্কি সরাসরি পুতিনকে উদ্দেশ করে লেখেন, “ইউক্রেন আমাদের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে এই যুদ্ধের অবসান চায়। আমি একটি বৈঠকের প্রস্তাব করছি।”

জেলেনস্কি জানান, বৈঠকটি কোনো তৃতীয় দেশে হতে পারে এবং এর জন্য একটি নির্দিষ্ট তারিখ ঠিক করা উচিত। তিনি বলেন, সেই বৈঠকের আগে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর থাকতে হবে।

ক্রেমলিন জানিয়েছে, তারা জেলেনস্কির প্রস্তাব পেয়েছে এবং এ বিষয়ে পুতিনকে অবহিত করা হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছে, জেলেনস্কি চাইলে মস্কোতে এসে পুতিনের সঙ্গে দেখা করতে পারেন।

তবে, জেলেনস্কি চিঠিতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তিনি মস্কো যেতে চান না।

এদিকে, সেন্ট পিটার্সবার্গে বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন জানান, তিনি নিশ্চয়ই ইউক্রেনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত ও আগ্রহী, তবে এর জন্য আপস প্রয়োজন।

পুতিন বলেন, যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাবগুলো দিয়েছেন, সেগুলো শান্তি চুক্তির ভিত্তি হতে পারে। তবে এর জন্য উভয় দেশকেই কিছুটা ছাড় দিতে হবে।

বিষয়: চিঠিভলোদিমির জেলেনস্কিবৈঠকপ্রেসিডেন্টইউক্রেনযুদ্ধভ্লাদিমির পুতিন
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।