
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতের আর্থিক রাজধানী বলে খ্যাত মুম্বাইয়ে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট দুর্যোগে পূর্ব উপশহরে কয়েকটি ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন শিশু এবং একজন নারী রয়েছেন। একই সঙ্গে বৃষ্টির কারণে সড়ক, রেল ও বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভারী বৃষ্টিতে মুম্বাইয়ের মানখুর্দ এলাকার একটি বস্তিতে দুই থেকে তিনটি বহুতল আবাসিক ভবন ধসে পড়ে। এতে পাঁচ শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। ফলে মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয় এবং দুই শহরের মধ্যে সড়ক যোগাযোগ ব্যাহত হয়।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, সড়কের ওপর ভবনের ভাঙা কংক্রিটের স্ল্যাব ছড়িয়ে রয়েছে এবং একটি সুড়ঙ্গের ছাদ থেকে বৃষ্টির পানি ঝরছে।
সড়ক যোগাযোগের পাশাপাশি বিমান চলাচলেও বিঘ্ন ঘটে। মুম্বাই ও পুনের মধ্যে চলাচলকারী দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জলাবদ্ধ রাস্তায় বাসিন্দারা কষ্ট করে চলাচল করছেন। পরিস্থিতির কারণে সোমবার শহরের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত মাসের শেষ দিক থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মুম্বাইয়ের বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ে অন্তত আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ১৬১ মিলিমিটার পর্যন্ত পৌঁছেছে।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় হালকা থেকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।