চরচা ডেস্ক

ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার কোন অধিকার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি’র বরাতে এ খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান মতভেদের মাঝেই এমন মন্তব্য করলেন পেজেশকিয়ান।
পেশেজকিয়ান প্রশ্ন তোলেন, “ট্রাম্প বলছেন ইরান তার পারমাণবিক অধিকার ভোগ করতে পারবে না, কিন্তু কোন অপরাধে তা তিনি বলছেন না। একটি জাতির অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?”
ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন যে, ইরান যুদ্ধের পথ খুঁজছে না এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে তারা কেবল আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে। একইসাথে তিনি শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি তার দেশের অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে এই ধরনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবাধিকারের ক্ষেত্রে ‘দ্বিমুখী নীতি’র প্রমাণ হিসেবে অভিহিত করেন পেজেশকিয়ান।