Advertisement

দিল্লি বিমানবন্দর থেকে অভিজিৎ দীপকে আটক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

দিল্লি বিমানবন্দর থেকে অভিজিৎ দীপকে আটক

দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে গিয়ে বিমানবন্দর থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে।

Advertisement

আজ শনিবার সকালে দিল্লির বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

Advertisement

পুলিশ উড়োজাহাজে ঢোকার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন দীপকে। পরে তিনি ওই ঘটনার ভিডিও প্রকাশ করেন। উড়োজাহাজের ভেতর থেকেই দীপকের সঙ্গে ককরোচ জনতা পার্টির আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করে পুলিশ।

এর আগে বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন অভিজিৎ। দিল্লিতে পৌঁছালে আটক করা হবে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, “তারা যদি আমাকে আটক বা গ্রেপ্তার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। আমাকে গ্রেপ্তার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।”

এদিকে, ক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। আজ সকালে গুরুগাঁওয়ের সেক্টর ৫৬-তে নিজ বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়।