
গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
চরচা ডেস্ক

বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতে দ্রুততম সময়ে ওঠার রেকর্ডধারী নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা পাকিস্তানে অভিযান চলাকালে তুষারধসে মারা গেছেন বলে আজ শনিবার জানিয়েছে তার পর্বতারোহণ প্রতিষ্ঠান।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
অভিযান আয়োজক প্রতিষ্ঠান এলিট এক্সপেড ইনস্টাগ্রামে এক পোস্টে জানায়, "আজ গভীর দুঃখ ও হৃদয়বিদারক বেদনার সঙ্গে নিশ্চিত করছি যে, ব্রড পিকে তুষারধসের পর নির্মল 'নিমসদাই' পুরজা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।"
প্রতিষ্ঠানটি আরও জানায়, অভিযানের অন্য সদস্যরাও দুর্ভাগ্যজনকভাবে বেঁচে নেই—এমন নিশ্চিত তথ্য তারা পেয়েছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
৪৩ বছর বয়সী পুরজা এবং আরও ৯ জন পর্বতারোহী বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে বিশ্বের ১২তম সর্বোচ্চ এবং ৮ হাজার ৫১ মিটার (২৬ হাজার ৪১৪ ফুট) উচ্চতার ব্রড পিকে পর্বতে ওঠার সময় তারা তুষারধসের কবলে পড়েন। ব্রড পিকে অত্যন্ত কঠিন ও প্রযুক্তিনির্ভর আরোহণের একটি পর্বত হিসেবে বিবেচনা করা হয়।
নির্মল পুরজা ব্রিটিশ বিশেষ বাহিনীতে গুর্খা সেনা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সালে মাত্র ছয় মাসের মধ্যে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বত আরোহণ করে তিনি রেকর্ড গড়েন।
দুই বছর পর নেটফ্লিক্সে প্রকাশিত তার অভিযানভিত্তিক প্রামাণ্যচিত্র ‘ফরটিন পিকস: নাথিং ইজ ইমপসিবল’–এর মাধ্যমে তিনি আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি পান।
বৃহস্পতিবার দুপুরের দিকে ওই ১০ জন পর্বতারোহী তুষারধসের কবলে পড়েন। তাদের মধ্যে ছয়জন ছিলেন নেপালি। অন্যরা ছিলেন পাকিস্তান, ওমান, যুক্তরাষ্ট্র ও চীনের নাগরিক।

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”