Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৫: ১৭
পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪
পাকিস্তানের কোয়েটার উপকণ্ঠে বিস্ফোরণে একটি কয়লা খনির অংশবিশেষ ধসে পড়ার পর ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষ। ৩০ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনি কমপ্লেক্সে বিস্ফোরণে খনির অংশবিশেষ ধসে পড়ে অন্তত ৩৪ জন খনি শ্রমিক নিহত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার এক পাকিস্তানি কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) অপারেশনস পরিচালক মুহাম্মদ ফাহাদ বলেন, এখনো আটকে থাকা বাকি দুই শ্রমিককে খুঁজে বের করতে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বেলুচিস্তানের খনি ও খনিজ উন্নয়নমন্ত্রী শোয়েব নওশেরওয়ানি রয়টার্সকে জানান, বিস্ফোরণের সময় ধসে পড়া অংশে মোট ৩৬ জন শ্রমিক কাজ করছিল।

Advertisement
Advertisement
Advertisement

প্রদেশের প্রধান খনি পরিদর্শক মুহাম্মদ আতিফ বলেন, প্রায় ৪ হাজার ফুট (১ হাজার ২১৯ মিটার) গভীরতায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

অঞ্চলটির জ্যেষ্ঠ সরকারি খনি কর্মকর্তা আবদুল ঘানি বেলুচ বলেন, “শক্তিশালী মিথেন গ্যাসের বিস্ফোরণে পাশাপাশি থাকা দুটি খনি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে প্রত্যন্ত সোরাঞ্জ এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়: নিহতপাকিস্তানএশিয়াকয়লাবিস্ফোরণশ্রমিকবেলুচিস্তান
Advertisement
সর্বশেষ
  • ১

    একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ

  • ২

    সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

  • ৩

    অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

  • ৪

    সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

  • ৫

    পাকিস্তান আসলে কে চালায়?

সম্পর্কিত
  • সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

    সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে।

  • অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

    অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

    দিল্লিতে চলমান আন্দোলন থেকে আটক ইউটিউবার ধ্রুব রাঠির পর এবার মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

  • সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

    সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

    সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

  • গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।