
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এক হাজার ১৫ জন।

খুলনায় চাঁদা না পেয়ে চার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে গুলির ঘটনায় দায়ের করা দুই মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- টুটপাড়া মেইনরোড জোড়াকল বাজার এলাকার বাসিন্দা রুবেল ওরফে গরু রুবেল, দক্ষিণ টুটপাড়ার গেদনপাড়া এলাকার বাসিন্দা রনি ও কথিত সাংবাদিক রেজাউল।
এক মাস আগে টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসিতে ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা দাবি করেছিল শীর্ষ সন্ত্রাসী নূর আজিম। এ হুমকির পর গত ২৮ অক্টোবর ফার্মেসিটি বন্ধ করে দেন মালিক। পুলিশের আশ্বাসে ও পুলিশি পাহারায় ১৪ নভেম্বর রাতে ফার্মেসিটি চালু করা হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে প্রতিষ্ঠানটিতে গুলি করে এবং এতে মালিকের ছেলে জারিফের পায়ে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা নেওয়া হয়।
খুলনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, “ঘটনার পর চয়নিকা ফার্মেসির মালিককে মামলার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা মামলা করতে রাজি না হওয়ায় টুটপাড়া ফাঁড়ির ইনচার্জ মো. কায়েস মোল্লা বাদী হয়ে মামলা করেন। মামলায় শীর্ষ সন্ত্রাসী নুর আজিমকে নির্দেশদাতা উল্লেখ করে অজ্ঞাতদের আসামি করা হয়। রাতে টুটপাড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে, খানজাহান আলী থানার যোগীপোল এলাকার বাসিন্দা ব্যবসায়ী জিয়া ফকিরের কাছে সন্ত্রাসীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে গতকাল শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা বাড়ির ফটক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায়। সে সময় একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা চলে যায়। এ ঘটনায় রেজাউল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
খানজাহান আলী থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, “গুলি ও বোমা হামলার ঘটনায় রাতেই জিয়া ফকির মামলা দায়ের করেছেন। এতে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জন ব্যক্তিকে আসামি করা হয়। এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে কথিত সাংবাদিক রেজাউলকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।”
এ ছাড়াও, কয়েক দিন ধরে একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান লবণচরা থানার হঠাৎ বাজারের তুষকাঠ মিল ও চানাচুর কারখানায় চাঁদা দাবি করে আসছেন। মালিকপক্ষ তাদের দাবি করা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গতকাল শুক্রবার ভোরে প্রতিষ্ঠান দুটিতে গুলি করা হয়।
নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, “তুষকাঠ মিল ও চানাচুর ফ্যাক্টরিতে গুলির ঘটনায় কেউ মামলা করেনি। তাদের একাধিকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা মামলা করতে আসছেন না। তবে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এক হাজার ১৫ জন।

হাইপারসনিক ক্ষেপনাস্ত্র-যুক্ত পারমাণবিক সাবমেরিন আনল রাশিয়া
রাশিয়া নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার সব পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে আশাবাদী তিনি।

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও’ খাইয়ে ২ হাজার ভরি গয়না লুটের দাবি
রাতের খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে খাইয়ে দোকানের কর্মচারিদের অচেতনা করে চুরি করা হয়। চরচাকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।